এক্সপ্লোর

Birbhum News: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে অপহরণ, নেড়া করার অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে

West Bengal News: ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই বধূ রেললাইনের পাশে দিয়ে সাঁইথিয়া গ্রামের এক যুবকের সঙ্গে হেঁটে যাচ্ছেন।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে বাড়ি থেকে অপহরণ করে নেড়া করে দেওয়ার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে।  বুধবার রাতের এই ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া থানা (Saithia Police Station) এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত তিন যুবক গ্রামছাড়া। আতঙ্কে গ্রামে ফিরতে পারছেন না গৃহবধূ। বাড়িতে রয়েছে অসুস্থ বাবা-মা এবং পাঁচ বছরের ছেলে।

নেড়া করে দেওয়ার অভিযোগ: ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই বধূ রেললাইনের পাশে দিয়ে সাঁইথিয়া গ্রামের এক যুবকের সঙ্গে হেঁটে যাচ্ছেন। সেই ভিডিওর সূত্র ধরে যুবকরা গৃহবধূকে বুধবার রাতে মারধর করে বলে অভিযোগ। চুলও কেটে দেয়। গৃহবধূ জানান, “আমার উপর অত্যাচারের সময় খুব চিৎকার করলেও প্রতিবেশীরা কেউ আসেননি। তিন যুবক রাজনীতি করে না। তবে গ্রামে দাদাগিরি করে। যখন যা চায় তাঁদের সেটা পৌঁছে দিতে হয়।” জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “মহিলার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে সাঁইথিয়া থানায়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির নির্দেশ দিয়েছি। অভিযুক্তরা এখন এলাকাছাড়া।”

ওই গৃহবধূ এলাকায় পরে থাকা প্লাস্টিক কুড়িয়ে জীবনযাপন করে। বাড়িতে ছেলে, মা আর অসুস্থ বাবা। তিনি জানান, “বেশ কিছুদিন ধরেই ওই তিন যুবক তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিল। তাতে সাড়া দিইনি। বুধবার দুপুরে ব্যাঙ্কে আসি। সেখানে কয়েকজন পরিচিতর সঙ্গে দেখা হয়। তাঁদের সঙ্গে কথা বলি। সেই কথা বলার ছবি ভিডিও করে গ্রামে ছড়িয়ে আমাকে দুশ্চরিত্র অপবাদ দিতে চায় ওই তিন যুবক। সেই অভিযোগে বুধবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মাথার চুল কেটে নেড়া করে দেয়।”

খোদ সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে অপহরণ করার অভিযোগ। সন্ত্রস্ত সন্দেশখালিতে রাতারাতি বদলে গেল রাতপাহারার ছবিটা। ঝাঁটা, লাঠির পাশাপাশি রাত জেগে গ্রাম পাহারায় এবার মহিলারা হাতে তুলে নিয়েছেন শঙ্খ ও কাঁসর। ভাইরাল হয়েছে তার ভিডিও। বেড়মজুরের মহিলাদের একাংশের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বুধবার রাতে গ্রামে ঢুকে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। তাঁদের দাবি, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই পালা করে রাত জাগছেন তাঁরা। কেউ আক্রান্ত হলেই যাতে তার সঙ্কেত সবাইকে পৌঁছে দেওয়া যায়, সেজন্যই গ্রাম পাহারায় কাঁসর, ঘণ্টা আনা হয়েছে বলে মহিলাদের দাবি। তল্লাশির নামে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। ১৩ মে থেকে বেড়মজুর গ্রামে মহিলাদের একাংশের রাতপাহারা চলছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: TMC On Abhijit Ganguly: মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget