এক্সপ্লোর

Birbhum News : কাজল শেখের সঙ্গে চা খাওয়াতেই চোখের বালি ? বুথ সভাপতির পদ খোয়ালেন তৃণমূল নেতা

Kajal Seikh Vs Anubrata Mondal : প্রাক্তন বুথ সভাপতির দাবি, কাজল শেখের সঙ্গে চা খাওয়াতেও তাঁর উপর এই কোপ ! প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজলের ‘দ্বন্দ্ব’-এর জেরেই এমন ঘটনা? 

ভাস্কর মুখোপাধ্যায় , বীরভূম : গরুপাচার মামলায় জামিন পেয়ে, ২৪ সেপ্টেম্বর বীরভূমে ফেরেন অনুব্রত মণ্ডল। আর তারপর থেকেই কাজল শেখের সঙ্গে তাঁর ছায়াযুদ্ধ নিয়ে চর্চা তুঙ্গে। এরই মধ্যে তৃণমূলের বুথ সভাপতির পদ খোয়ালেন লালমোহনপুর গ্রামের তৃণমূলের বুথ সভাপতি শেখ খয়রাত। কেন হঠাৎ তাঁকে সরানো হল ?  প্রাক্তন বুথ সভাপতির দাবি, কাজল শেখের সঙ্গে চা খাওয়াতেও তাঁর উপর এই কোপ ! প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজলের ‘দ্বন্দ্ব’-এর জেরেই এমন ঘটনা? 

বীরভূমে ঘাসফুল শিবিরের কারও কারও ধারণা, 'কাজল শেখের সঙ্গে চায়ে-পে-চর্চা' করেই কোপ পড়ল তাঁর উপর। ৩১ অক্টোবর, সিউড়ির কচুজোড়ে কালী পুজোর উদ্বোধনে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এরপর তিনি চা-চক্রের আয়োজন করেন। আর সেখানেই কাজলের সঙ্গে দেখা যায় শেখ খয়রাতকে। অভিযোগ, কাজল শেখের চা-চক্রে যোগ দেওয়ায় পরের দিনই পদ খোয়ান তিনি।

সদাইপুরের লালমোহনপুর গ্রামের তৃণমূলের বুথ সভাপতি ছিলেন শেখ খয়রাত। তাঁকে সরিয়ে নতুন বুথ সভাপতি করা হয় শেখ গিয়াসউদ্দিনকে। প্রাক্তন বুথ সভাপতির অভিযোগ, তাঁকে কাজল-ঘনিষ্ঠতার মাশুল দিতে হয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। ষড়যন্ত্রে সদাইপুর থানার OC-ও জড়িত বলে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি অভিযোগ করেন।

বিধায়কের পাল্টা দাবি, অভিযোগকারী তৃণমূল নেতার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। বাধ্য হয়ে অপসারণ। সদাইপুর থানার OC-র প্রতিক্রিয়া এখনও মেলেনি।  

লালমাটির রাজনীতিতে বরাবরই স্পষ্ট অনুব্রত ও কাজল লবির বিভাজন। অনুব্রত তিহাড় থেকে ফেরার পরও সেই দূরত্ব স্পষ্ট হয়েছে বারবার।  দুর্গাপুজোর পর বীরভূমেরএকাধিক জায়গায়  বিজয়া সম্মিলনী করেন। কিন্তু কখনওই  কাজল শেখ সেখানে হাজির হননি। অনুব্রতর ডাকে বীরভূম জেলায়  মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া তৃণমূলের  কোর কমিটির বাকি সদস্যেরা উপস্থিত ছিলেন। কিন্তু কাজল ছিলেন না। তিনি জানান, কাজল শেখের দাবি, কোর কমিটিকে অন্ধকারে রেখে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হচ্ছে। এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণভাবে, অনুব্রত জেলবন্দি থাকাকালীন দলের সাফল্যের কথাও মনে করিয়ে দেন কাজল। অনুব্রত সরাসরি কাজল শেখের বিষয়ে কোনও বিরূপ মন্তব্য না-করলেও অনেকের মতে, শেখ খয়রাতের পদ খোয়ানো কেষ্ট-কাজল দ্বৈরথেরই ফল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget