এক্সপ্লোর

Rampurhat Fire: বগটুইকাণ্ডে এ বার মিহিলাল এবং শেখলালের বয়ান রেকর্ড করল সিবিআই

Rampurhat Fire: অন্য দিকে, রবিবার রামপুরহাটের (Rampurhat Fire) বগটুই গ্রামে ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাতক পলাশ শেখের বাড়ির পাশে মাটির নীচে পোঁতা বোমা উদ্ধার করে বম্ব ডিসপোজাল স্কোয়াড।

রামপুরহাট: বগটুই হত্যাকাণ্ডে শেখলাল এবং মিহিলাল শেখের (Mihilal Sheikh) বয়ান রেকর্ড সিবিআইয়ের (CBI)। সূত্রের খবর, টোটোয় বোমা ও পেট্রোল আনা নিয়ে গ্রামবাসীদের অভিযোগ সম্পর্কে দু’ জনের কাছে জানতে চাওয়া হয়। পাশাপাশি, বগটুই (Bogtui Arson) গ্রামের দুই বাসিন্দারও বয়ান রেকর্ড করা হবে বলে খবর সিবিআই সূত্রে। এদিন কুমাড্ডা গ্রামে গিয়ে টোটো ও মোটরবাইকের ফরেন্সিক পরীক্ষা করে সিবিআই। এই টোটো ও বাইকে করেই পেট্রোল ও বোমা আনা হয়েছিল বলে অভিযোগ ওঠে। 

বগটুইয়ে মাটিতে পুঁতে রাখা বিপুল পরিমাণ বোমা উদ্ধার

অন্য দিকে, রবিবার রামপুরহাটের (Rampurhat Fire) বগটুই গ্রামে ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাতক পলাশ শেখের বাড়ির পাশে মাটির নীচে পোঁতা বোমা উদ্ধার করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। ২০টি তাজা বোমা উদ্ধার। বোমাগুলি নিষ্ক্রিয় কলর বম্ব ডিসপোজাল স্কোয়াড। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাশ শেখের বাড়ির পাশে মাটিতে পোঁতা রয়েছে বোমা। খবর পেয়ে এদিন গ্রামে যায় সিবিআই ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্রর নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। যায় দমকলও।

আরও পড়ুন: Rudranil Ghosh Update: ফুলবদলের পর কেউ ডাকে না: রুদ্রনীল, ‘বামপন্থী বাদশা কাজ করছে কী করে’, পাল্টা কুণাল

সপ্তাহ দুয়েক আগের ভয়াবহ হত্যাকাণ্ডের স্মৃতি এখনও দগদগে। তার মধ্যেই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের বড়শাল পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাশ শেখ এখনও অধরা। স্থানীয় সূত্রে বোমা মজুতের খবর পেয়ে, শনিবারই পলাশের বাড়ির কাছে তল্লাশি অভিযানে নামে পুলিশ। রবিবার অভিযুক্তের বাড়ির ঠিক পাশেই মাটির নীচ থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি ২০টি বোমা। CID’র বম্ব স্কোয়াড ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে নিয়ে যায় চন্দনকণ্ঠা গ্রামে। সেখানে একটি মাঠে নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি। 

কোথা থেকে এল বোমা, উঠছে প্রশ্ন

২১ মার্চ বগটুইয়ে ঘটনার পর থেকেই VIP, VVIP-র আনাগোনা লেগেই ছিল। সবসময় ছিল পুলিশি নিরাপত্তা। ঘটনাস্থল থেকে ১০০-১৫০ মিটার দূরেই এসে নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দিয়েছিলেন গোটা রাজ্যে তল্লাশি চালিয়ে বেআইনি ভাবে মজুত করে রাখার বোমা, গুলি, বন্দুক উদ্ধার করতে। কিন্তু  বগটুইয়ের মাটিতেই বোমা পোঁতা থাকতে পারে, তা কল্পনা করা যায়নি। 

তাই এই বিপুল সংখ্যক বোমা উদ্ধারের পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নগুলি উঠছে, তা হল—কারা মজুত করেছিল বোমাগুলি? পলাশ শেখ না কি অন্য কেউ? ভাদু শেখকে খুন করা ছাড়াও, এলাকায় আরও বড় অশান্তি তৈরির জন্য কি বোমা মজুত করা হয়েছিল? বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget