এক্সপ্লোর

Birbhum Fire: ওসি ক্লোজড, এসডিপিও অপসারিত, রামপুরহাট আগুনের তদন্তে সিট, 'রাজনীতি নেই', দাবি কুণালের

Birbhum Fire: রাজনৈতিক প্রতিশোধ থেকে এমন ঘটনা ঘটানো হয়নি বলেই মত কুণালের।  

কলকাতা: প্রকাশ্য রাস্তায় বোমা ছুড়ে খুন শাসকদলের নেতা। তার কয়েক ঘণ্টার মধ্যেই জতুগৃহ হয়ে উঠল তাঁর গ্রাম, যাতে ১০ জনের প্রাণ গেল। তা নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল, সেই সময় বীরভূমের (Birbhum News) রামপুরহাটের বকটুইয়ের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগই নেই হলে জানিয়ে দিলেন তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর সাফ যুক্তি, আগুনে মৃত্যুর ঘটনা দুঃখের, অবাঞ্ছিত। কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

রামপুরহাটের (Rampurhat News) পরিস্থিতি খতিয়ে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ইতিমধ্যেই রামপুরহাট রওনা দিয়েছেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। দলের নিহত উপপ্রধান ভাদু শেখের দাদাও খুন হয়েছেন বলে জানান তৃণমূল নেতৃত্ব। কিন্তু গোটা ঘটনায় রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রীর পদ থেকে মমতার ইস্তফার দাবি তুলেছে তারা।

কিন্তু মঙ্গলবার টুইটারে কুণাল জানিয়ে দেন, রামপুরহাটের ঘটনায় মমতার সরকার যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে। ওসি ক্লোজড এবং এসডিপিওকে ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে বলে জানান কুণাল (Kunal Ghosh)। একই সঙ্গে জ্ঞানবন্ত সিংহ, মীরজ খালিজ এবং সঞ্জয় সিংহকে নিয়ে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গড়া হয়েছে, যথাযথ তদন্ত এগোবে বলে জানান। নেহাত দুর্ঘটনা, প্রতিশোধ নাকি গোটাটাই ষড়যন্ত্র, সব খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন।

আরও পড়ুন: Birbhum TMC Leader Murder: তৃণমূল নেতা খুনের পর উত্তপ্ত রামপুরহাট, ১০টি বাড়িতে আগুন, উদ্ধার ১০ দেহ

কিন্তু রাজনৈতিক প্রতিশোধ থেকে এমন ঘটনা ঘটানো হয়নি বলেই মত কুণালের।  কুণাল এ দিন টুইটারে লেখেন, ‘রামপুরহাটে আগুনে মৃত্যু। দুঃখের। অবাঞ্ছিত। কিন্তু এর সঙ্গে রাজনীতিক সম্পর্ক নেই। স্থানীয় গ্রাম্য বিবাদ। স্থানীয় তৃণমূল উপপ্রধানকে পরিকল্পিত ভাবে খুন করা হয়। তিনি বেশ জনপ্রিয় ছিলেন। (তাই)গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছিল। রাতে আগুনের ঘটনা ঘটে। পুলিশ, দমকল ব্যবস্থা নিয়েছে।’

রামপুরহাটের ঘটনায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফা দেওয়া উচিত বলে মন্তব্যও করেন। এথ বড় ঘটনা ঘটে গেল, অথচ পুলিশ-প্রশাসন জানতে পারল না, তা কী ভাবে সম্ভব প্রশ্ন তুলেছেন সুকান্ত। কিন্তু কুণালের কথায়, ‘মৃত্যু দুঃখের। এই ভাবে মৃত্যু আরও দুঃখের। যাঁরা এ নিয়ে রাজনীতি করছেন, তাঁদের রাজ্য থেকেও আমাদের প্রায়শই মৃতদেহ বাংলায় ফিরিয়ে আনতে হয়। বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যে নিয়মিত অপমৃত্যু এবং হত্যা চলছে। বাংলার পরিস্থিতি ভাল। তদন্ত চলছে।’

সোমবার জাতীয় সড়কের ধারে দোকানে চা খাওয়ার সময় তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তাতে মারা যান তিনি। তার পরই তাঁর অনুগামীরা এলাকার ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, রাতভর তাণ্ডব চালায় বলে অভিযোগ। তাতে ছয় মহিলা, দুই শিশু-সহ ন’জনের দেহ উদ্ধার হয়। দমকল জানিয়েছে, আগুনে ঝলসে মাংসপিণ্ড প্রায় হয়ে গিয়েছিল দেহগুলি।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget