এক্সপ্লোর

Birbhum News : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে জোঁক ! রামপুরহাটে চাঞ্চল্য

ICDS Center Food Controversy:রামপুরহাট ১ ব্লকের সি ডি পিও সায়ন্তন জানা বলেছেন, 'গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ এসেছে, তদন্ত করে দেখা হবে। যদি সত্যিই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।'

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : কখনও টিকটিকি, কখনও আরশোলা, কখনও বড় পোকা এমনকি খাবারে মরা সাপ থাকারও অভিযোগ আগেও উঠেছে। এবার উঠল খাবারে জোঁক থাকার অভিযোগ ! অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (ICDS Centre) খাবার ঘিরে বিতর্ক যেন থামছেই না ! রামপুরহাট ১নং ব্লকের দাদপুর উত্তর অঙ্গনওয়ারী কেন্দ্রে যে অভিযোগ ঘিরে বাধল ধুন্ধুমার। অভিযোগ, অন্তঃস্বত্ত্বাদের জন্য বরাদ্দ খাবার নিয়ে বাড়ি নিয়ে গিয়ে খাওয়ার সময় দেখা যায় তাকে জোঁক (Leach) ! কয়েক চামচ খিচুড়ি খাওয়ার পর জোঁকটি দেখতে পাওয়া যায় বলেই অভিযোগ। যা দেখার পর থেকেই মহিলাটি বমি করে অসুস্থ হয়ে পড়েছেন বলেই তাঁর পরিবারের তরফে অভিযোগ। 

এখানেই শেষ নয়, অভিযোগ করা হয়, খাবারে জোঁক থাকার কথা পরিবারের সদস্যদের নিয়ে জানাতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।  যারপর সেখানে কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে এসে রামপুরহাট ১ ব্লকের সি ডি পিও সায়ন্তন জানা বলেছেন, 'গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ এসেছে, তদন্ত করে দেখা হবে। যদি সত্যিই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।'

খাবারে জোঁক থাকার অভিযোগ অবশ্য রাঁধুনি থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা অস্বীকার করেছেন। রাঁধুনির পাল্টা দাবি, খাবারে জোঁক ওভাবে থাকতেই পারে না। হয়তো জামাকাপড়ে ছিল, সেটা পরে খাবারে পরে গেছে। নাহলে সাত-আট কেজি চালের খিচুড়ি রান্না হচ্ছে, সব গলে যাচ্ছে আর জোঁকটা একইরকমভাবে থেকে গেল কীভাবে ? যদিও এদিনের খিচুড়িতে শুধু জোঁক থাকার অভিযোগই নয়, অন্য দিনগুলিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যে খাবার দেওয়া হয়, তার মান নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। খিচুড়িতে আসলে জল ভেসে বেড়ায় বলেই ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

এর আগেও রাজ্যের একাধিক জায়গা থেকে অভিযোগ এসেছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে। কখনও টিকটিকি, কখনও আরশোলা, কখনও বড় পোকা এমনকি খাবারে মরা সাপ থাকারও অভিযোগ আগেও উঠেছে। পূর্ব বর্ধমানের জামালপুরের পর বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে ৮ নম্বর ওয়ার্ডের গাবডোবা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রায় ৭০ জন শিশু ও ২৫ জন প্রসূতিকে বিলি করা খিচুড়িতে মরা সাপ পড়েছিল। অভিযোগ উঠেছিল, সেই খাবার দিতে গিয়ে এক শিশুর মা দেখতে পান, খিচুড়ির মধ্যে সাপ রয়েছে। 

আরও পড়ুন- উঠল গোলি মারো স্লোগান, দেখানো হল জুতো, গেরুয়া শিবিরের কর্মসূচিতে উত্তপ্ত যাদবপুর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget