এক্সপ্লোর

Birbhum News: দিদিকে বিবাহবিচ্ছেদ দিতে নারাজ জামাইবাবু, তরোয়ালের কোপ মেরে খুনে অভিযুক্ত শ্যালক

Murder: তরোয়ালের আঘাতে জামাইবাবুকে খুন করার অভিযোগ উঠেছে শ্যালকের বিরুদ্ধেই।

ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট: জামাইবাবুর গলায় তরোয়ালের কোপ শ্যালকের (Crime News)। পারিবারিক অশান্তির জেরে ঘটে গেল এমন ভয়াবহ ঘটনা। হাসপাতালে নিয়ে গেলে জামাইবাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। শ্যালককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের (Birbhum News) মল্লারপুরে। 

জামাইবাবুর গলায় তরোয়ালের কোপ শ্যালকের

বীরভূমের রামপুরহাট পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর এলাকার ঘটনা। শনিবার ভোর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তরোয়ালের আঘাতে জামাইবাবুকে খুন করার অভিযোগ উঠেছে শ্যালকের বিরুদ্ধেই। দিদিকে বিবাহবিচ্ছেদ দিতে রাজি না হওয়াতেই জামাইবাবুর সঙ্গে অশান্তি বাধে। তাতেই জামাইবাবুর গলায় অভিযুক্ত তরোয়ালের কোপ বসান বলে জানা গিয়েছে।

বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কৃষ্ণকান্ত কর্মকার। তাঁর সঙ্গে বিয়ে হয় রামপুরহাটের শ্রীফলা এলাকার বাসিন্দা বিশাল মালের  দিদির। তাঁদের মধ্যে দাম্পত্য অশান্তি ছিল বলে জানা গিয়েছে। তাই বিশালের পরিবার চাইছিল মেয়ের বিবাহবিচ্ছেদ হয়ে যাক। কিন্তু কৃষ্ণকান্ত স্ত্রীকে বিবাহবিচ্ছেদ দিতে রাজি হচ্ছিলেন না। তাতেই অশান্তি চরমে ওঠে।

আরও পড়ুন: Bengali Soldier Body Return : সিকিমে পথদুর্ঘটনায় নিহত বাঁকুড়ার বাঙালি জওয়ানের মৃতদেহ ফিরল রাজ্যে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নিশ্চিন্তপুরে মাসির বাড়িতে ছিলেন কৃষ্ণকান্ত। ভোর রাতে পাঁচ-ছ'জন বন্ধুকে নিয়ে সেখানেই হাজির হন বিশাল। বচসা, অশান্তির পর সরাসরি জামাইবাবুর গলায় তরোয়ালের কোপ বসান তিনি। তাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কৃষ্ণকান্ত। সেই অবস্থায় কোনও রকমে কৃষ্ণকান্তকে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

কৃষ্ণকান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিশালকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটমায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পারিবারিক ঝগড়া-অশান্তি থেকে খুনের ঘটনা ঘটে যাবে তা এখনও বিশ্বাস করতে পারছেন না অনেই। কৃষ্ণকান্তের পরিবার অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। 

সিকিমে পথদুর্ঘটনায় নিহত বাঁকুড়ার বাঙালি জওয়ানের মৃতদেহ ফিরল

এ দিকে, সিকিমে পথ দুর্ঘটনায় (Road Accident in Sikkim) নিহত বাঙালি জওয়ানের মৃতদেহ ফিরল রাজ্যে। পানাগড়ে (Panagarh) সেনাছাউনিতে রাখা হয়েছে মরদেহ। রবিবার সকালে বাঁকুড়ার (Bankura) গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। কেন যে করোনার জন্য দুবছর চাকরির মেয়াদ বাড়ল স্বামীর! তাই আর ফিরলেন না তিনি! আক্ষেপ করছেন মৃত জওয়ানের স্ত্রী।      

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget