এক্সপ্লোর

Birbhum News: পঞ্চায়েতের আগে ফের ভাঙন, দল ছাড়লেন তৃণমূলের যুব নেতা

দল ছাড়লেন রামপুরহাট শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সঙ্কেত সেনগুপ্ত। পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ও দল ছাড়লেন সঙ্কেত সেনগুপ্ত।

রামপুরহাট: পঞ্চায়েতের আগে রামপুরহাটে তৃণমূল ছাড়লেন আরও এক নেতা। রামপুরহাটে সংখ্যালঘু সেলের সভাপতির পর দল ছাড়লেন যুব নেতা। দল ছাড়লেন রামপুরহাট শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সঙ্কেত সেনগুপ্ত। পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ও দল ছাড়লেন সঙ্কেত সেনগুপ্ত।

এর আগেও একাধিক জায়গায় তৃণমূল ছাড়তে দেখা গিয়েছে একাধিক কর্মীকে। সম্প্রতি কোচবিহারেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন প্রায় ৫০০ জন। তৃণমূলের (TMC) শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ ২৪ পরগনাতেও (South 24 Parganas) তৃণমূলে ভাঙন। মগরাহাটে তৃণমূল ছেড়ে কংগ্রেসে (Congress) যোগ দিলেন প্রাক্তন ব্লক সাধারণ সম্পাদক-সহ ৫০০ জন কর্মী সমর্থক। প্রথম দিন থেকে দলে থাকলেও, গুরুত্ব না পাওয়ার অভিযোগ। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ! সাগরদিঘি উপনির্বাচনের (Sagardidhi By Election) প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছেন অধীর চৌধুরী (Adhir Choudhury)।    

তৃণমূল ছাড়ার হিড়িক অব্যাহত

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-কংগ্রেসে যোগদানের হিড়িক অব্যাহত। কোচবিহার, মালদা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার পর এবার দক্ষিণ ২৪ পরগনা। মঙ্গলবার তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত, মগরাহাটের কলসে শাসকদল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মগরাহাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং মগরাহাটে তৃণমূলের প্রাক্তন ব্লক সাধারণ সম্পাদক খয়রুল হক লস্কর-সহ ৫০০-রও বেশি কর্মী সমর্থক। সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

সংখ্যালঘু অধ্যুষিত এবং তৃণমূলের শক্ত ঘাঁটিতে এহেন দলবদল কেন ? দলবদলকারী তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির অভিযোগ, দলে আদি নেতাদের কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। নাম না করে খয়রুল হক লস্করের নিশানায় মগরাহাট পূর্বের তৃণমূল বিধায়ক নমিতা সাহা। কংগ্রেসে যোগদানকারী তৃণমূলের প্রাক্তন ব্লক সাধারণ সম্পাদক খয়রুল হক লস্কর বলেছেন, 'একনায়কতন্ত্র চালাচ্ছেন এক নেত্রী। প্রথম থেকে ছিলাম। কোনও গুরুত্ব দিত না। উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। কোনও কাজ হয়বি। একটা সময় কংগ্রেস করতাম। আবার কংগ্রেসে ফিরে এলাম।'

কোনও প্রভাব পড়বে না, দাবি তৃণমূল বিধায়কের। মগরাহাট পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক নমিতা সাহা বলেছেন, 'উনি আগে ছিলেন। ওনার বিরুদ্ধে দুরনীতির অভিযোগ আছে। বিধানসভা নির্বাচনে কাজ করেননি। দলে কোনও প্রভাব পড়বে না।' এদিকে, সুন্দরবন সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি বাপি হালদার বলেছেন, 'দুর্নীতির অভিযোগ ছিল। টিকিট পাবে না, জেনে দলত্যাগ করেছে। ওখানকার সব আসনেই আমরা বিপুল ভোটে জিতব।'

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget