এক্সপ্লোর

Sonajhuri Saraswati Puja: সোনাঝুরি থেকে খোয়াই হাতে হাত রেখে যুগলরা, বাসন্তি শাড়ি-পাঞ্জাবিতে জমজমাট বাঙালির প্রেমদিবস

Birbhum News: ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিনে ভালবাসার উদযাপন চোখে পড়ল বীরভূমের শান্তিনিকেতনের সোনাঝুরিতে।

ভাস্কর মুখোপাধ্যায়, আবির ইসলাম, সোনাঝুরি: সরস্বতী পুজো এমনিতেই প্রেম উদযাপনের দিন বাঙালির কাছে। এ বছর বাড়তি মাত্রা যোগ হয়েছে দিনটিতে। কারণ এ বছর ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো, আবার ভ্যালেন্টাইন্স ডে-ও। 'প্রাচ্যের প্যারিস' শহর কলকাতায় তার রেশ দেখা যাচ্ছে যেমন, পিছিয়ে নেই জেলাগুলিও। শান্তিনিকেতনের সোনাঝুরিতেও এদিন হাতে হাত রেখে দেখা গেল যুগলদের। (Sonajhuri Saraswati Puja)

একদিকে বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো, অন্য দিকে ভ্যালেন্টাইন্স ডে

ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিনে ভালবাসার উদযাপন চোখে পড়ল বীরভূমের শান্তিনিকেতনের সোনাঝুরিতে। একদিকে বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো, অন্য দিকে বসন্তের ফুলে মাতোয়ারা চারিদিক। সেই আবহে ভালবাসার অনুভূতি পবিত্রতর হয়ে উঠেছে। যুগলদের মধ্যে তাই বাড়তি উচ্ছ্বাস চোখে পড়ছে সর্বত্র। শুধু অল্পবয়শি ছেলেমেয়েরাই নন, নানা বয়সের মানুষজনকেই এদিন একসঙ্গে সময় কাটাতে দেখা গেল। (Birbhum News)

ভ্যালেন্টাইন্স ডে এমনিতে পশ্চিমি সংস্কৃতির অংশ হলেও, প্রেমের দিনে বাঙালির মনেই অন্য রূপ পায় ভালবাসা। এই ভালবাসা শুধুমাত্র প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রিয় মানুষকে নিয়ে অব্যক্ত অনুভূতিও ডানা মেলে। আবার এই বিশেষ দিনে প্রিয় বন্ধুকেও ভরিয়ে দেওয়া যায় স্নেহ-ভালবাসায়। উপহার দেওয়া-নেওয়া চলতে পারে তাঁদের মধ্যেও। 

আরও পড়ুন: Ratanpur Saraswati Puja: একা নন, ভাইবোনকে নিয়ে আসেন দেবী, এই গ্রামে মহাপ্রভুর ভোগই নিবেদন করা হয় সরস্বতীকে

শান্তিনিকেতনের সোনাঝুরিতেও এদিন তেমনই দৃশ্য চোখে পড়ল ইতিউতি। শান্তিনিকেতন, সোনাঝুরি, খোয়াই, কোপাই নদীর পাড়-সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা গেল যুগলদের। লাল, নীল, সাদা, বেগুনি, গোলাপি, বাসন্তী, নানা রংয়ের পোশাক, সাজসজ্জায় রঙিন হয়ে ওঠে চারিদিক। হাতে হাত রেখে পথ চলা, পাশাপাশি বসে আঙুলে আঙুল গলিয়ে চলল অনুভূতির আদানপ্রদান। খুনসুঁটির সঙ্গে মিশে গেল আগামীর অঙ্গীকারও।

বাঙালির প্রেমদিবস সরস্বতী পুজো, রাজ্য জুড়ে উৎসবের আমেজ

মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে বুধবার সরস্বতী পুজো৷ আজ বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা চলছে। সরস্বতী বিদ্য়ার দেবী। তবে তাঁর সঙ্গে প্রেমের কোনও বৈরিতা নেই। তাই বাগদেবীর আরাধনার দিনটি বাঙালির প্রেমদিবসও। সেই উপলক্ষে রাজ্য জুড়ে ফের উৎসবের আমেজ। তাই হাত ধরে বেরিয়ে পড়া, অকসঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করলেন না কেউ। সবমিলিয়ে, বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে পথে জমজমাট রইল বাঙালির ভ্যালেন্টাইন্স ডে৷

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget