এক্সপ্লোর

Birbhum News: সন্ন্যাসীর মৃত্যুতেও তরজা, তৃণমূলকে নিশানা বিজেপি-র, ‘মিথ্যার রাজনীতি’, পাল্টা জোড়াফুল শিবির

Death of a Monk: কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে ফুটছে রাজ্য রাজনীতি। তার মধ্যেই  বীরভূমের সিউড়িতে সন্ন্যাসীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় লাগল রাজনীতির রং।

ভাস্কর মুখোপাধ্য়ায়, এরশাদ আলম, বীরভূম: সন্ন্যাসীর অস্বাভাবিক ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে সিউড়িতে (Suri News)। তৃণমূলের (TMC) বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সুর চড়িয়েছে বিজেপি (BJP)। সোমবার বাহিরি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান বিজেপি নেতা-কর্মীরা। যদিও বিজেপি মিথ্যের রাজনীতি করছে বলে জবাবে  পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। 

সন্ন্যাসীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় লাগল রাজনীতির রং

কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে ফুটছে রাজ্য রাজনীতি। তার মধ্যেই  বীরভূমের (Birbhum News) সিউড়িতে সন্ন্যাসীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় লাগল রাজনীতির রং। রবিবারের পর সোমবারও উত্তপ্ত হয়ে উঠল বাহিরি এলাকা। দোষীদের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ, রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা। বীরভূমে বিজেপি-র জেলা সম্পাদক কৃষ্ণকান্ত সাহার বক্তব্য, "হয়ত তৃণমূলই করেছে। ওদের চক্রান্ত হতে পারে।"

রবিবার ভোরে বাহিরি কালীতলা মন্দিরের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ভুবন ব্রহ্মচারী নামে এক সন্ন্যাসীর দেহ। মন্দিরে সদ্য আসা এক সন্ন্য়াসিনীকে অভিযুক্ত সন্দেহে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে গেলে, পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় এ নিয়ে বলেন, "এখনই বলা শক্ত কি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে দেখা যাবে।"

আরও পড়ুন: Partha Chatterjee: আচমকা অভিষেক-প্রশস্তি পার্থর, হাওয়া বুঝেই কি মনবদল!

ওই সন্ন্যাসীকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে সোমবার পথে নামে বিজেপি। সিউড়ি বোলপুর রাস্তার বাহিরি মোড়ে চলে অবরোধ। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। বীরভূমে বিজেপি-র জেলা সভাপতি ধ্রুব সাহার বক্তব্য, "শাসকদলের মদত রয়েছে। সব জায়গায় তৃণমূল সেই একই কায়দায় এইভাবে খুন করেছে।"

সন্ন্য়াসীর অস্বাভাবিক মৃত্য়ুর ঘটনায় বাড়ছে রহস্য

যদিও অভিযোগ খারিজ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। সিউড়ি-১ তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের কথায়, "মিথ্যের রাজনীতি করছে বিজেপি।" তবে একদিকে যখন রাজনীতির পারদ চড়ছে, একই ভাবে সন্ন্য়াসীর অস্বাভাবিক মৃত্য়ুর ঘটনায় বাড়ছে রহস্যও। খুন না আত্মহত্যা? জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।

কালিয়াগঞ্জের ঘটনায় টানাপোড়েন জারি

অন্য দিকে,  কালিয়াগঞ্জকাণ্ডে পুলিশের চার এএসআই -কে সাসপেন্ড করা হল। ওই ঘটনায় নাবালিকা মৃতার দেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল। সেই ভাবে দেহ উদ্ধার করার ঘটনায় পুলিশের ভূমিকায় রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ঘটনার তিন দিন পর পদক্ষেপ করল জেলা পুলিশ।

নাবালিকাকে ধর্ষণ করে খুনের (Kaliaganj Minor Murder) অভিযোগ ঘিরে দু’দিন ধরে উত্তপ্ত রয়েছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) কালিয়াগঞ্জ। কখনও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কখনও পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে ৭ দিনের জন্য কালিয়াগঞ্জের একাংশে ১৪৪ ধারা (Section 144 Imposed) জারি করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget