এক্সপ্লোর

TMC Update: মনোনয়ন প্রত্যাহার বিরোধীদের, সিউড়ি পুরসভারও দখল নিল তৃণমূল

TMC Update: পুরসভা নির্বাচনের আগে, সম্প্রতি একে একে সাঁইথিয়া, বজবজ দিনহাটা পৌরসভার দখল নেয় তৃণমূল। বিরোধী দলগুলি প্রার্থী দিতে না পারাতেই পৌরসভার দখল মিলেছে বলে দাবি করেন দলের নেতারা।

সিউড়ি: বিনা ভোটে পুরসভা দখল নিয়ে দলের অন্দরেই মতান্তর শুরু হয়েছে। তার মধ্যেই সাঁইথিয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূমের (Birbhum News) সিউড়ি (Suri Municipal Corporation) পুরসভাও দখল করল তৃণমূল (TMC)। শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের প্রথম দিনেই বিরোধী শিবিরের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেন। বিজেপি (BJP), বাম (CPM) ও কংগ্রেস (Congress), সব দলের প্রার্থীরাই মনোনয়ন প্রত্যাহার করে নেন। তাতেই পুরসভার দখল ওঠে তৃণমূলের হাতে। আগেই সিউড়ির একটি ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছিল তৃণমূল। এ দিন ১৪টি ওয়ার্ডে বিরোধীদের প্রার্থীপদ প্রত্যাহারে সিউড়ি পুরসভা দখল শাসক দলের। ২১টি ওয়ার্ডের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫টি ওয়ার্ড দখল তৃণমূল কংগ্রেসের।

পুরসভা নির্বাচনের আগে, সম্প্রতি একে একে সাঁইথিয়া, বজবজ দিনহাটা পৌরসভার দখল নেয় তৃণমূল। বিরোধী দলগুলি প্রার্থী দিতে না পারাতেই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জোড়াফুল শিবিরের হাতে পৌরসভার দখল উঠেছে বলে প্রকাশ্যে বিবৃতি দিয়ে দাবি করেন দলের নেতারা। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে বৃহস্পতিবার কমিশনে গিয়ে অভিযোগও দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তার মধ্যেই শুক্রবার ফের সিউড়ির দখল নিল জোড়াফুল শিবির।

যদিও বিনাযুদ্ধে পুরসভা দখল নেওয়ার বিরুদ্ধে তৃণমূলের অন্দরেই দ্বিমত দেখা দিয়েছে। বৃহস্পতিবার দলের যুব সংগঠনের নেতা তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাংশু ভট্টাচার্য। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘ব্যক্তিগত স্বার্থে কিছু মানুষ ভোটে অশান্তি করেন। তাই স্থানীয় ভোটে অশান্তি বেশি হয়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে ১০০ শতাংশ স্বাধীনতা দিতে হবে।  প্রয়োজনে বিধানসভার দ্বিগুণ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক। আরেকবার ২০১৮ হলে আরেকটি ২০১৯ কিন্তু সময়ের অপেক্ষা। বার বার সবটা ২০২১- এর মতো হবে না। তার পর হাতজোড় করে বাড়ি বাড়ি ঘুরলেও মানুষ কিন্তু ক্ষমা করবেন না। যাঁরা অশান্তি করেন, ভবিষ্যতে তাঁরা অনায়াসে ক্ষমতাসীন দলের সঙ্গে সেটিং করে নিতে পারবেন। তখন মার খেতে হবে কর্মীদের। মরতে হবে সাধারণ সদস্যদের। কিছু স্বার্থান্বেষী বদমায়েশের জন্য দলের মুখে কালি লাগতে দেবেন না। একজন অতি সাধারণ কর্মী হিসেবে অনুরোধ রইল।”

আরও পড়ুন: Chandrima on I-PAC: 'না জানিয়েই আমার নামে সোশাল মিডিয়া পোস্ট করেছে I-PAC', বিস্ফোরক চন্দ্রিমা

দেবাংশুর এই পোস্ট ঘিরে দলের অন্দরে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। স্নেহ করলেও, দেবাংশুর মন্তব্য সমর্থনযোগ্য নয় বলেন জানিয়ে দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূল কোনও ভাবেই সন্ত্রাসকে সমর্থন করে না বলে মন্তব্য করেন ফিরহাদ।

যদিও এ নিয়ে কোচবিহারের বিধায়ক উদয়ন গুহ। তাঁর নেতৃত্বেই দিনহাটায় বিরোধীদের মনমোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ বিরোধীদের। কিব্তু উদয়নের বক্তব্য, “দলের অন্দরে যাঁরা সমালোচনা করছেন, তাঁরা পরশ্রীকাতর।তাঁরা দিনহাটাকে হিংসা করছেন।নাটাবাড়ি বিধানসভায় ৩টি জেলা পরিষদ আসনে দেড় লক্ষ ভোটে জেতে তৃণমূল। তখন প্রার্থীদের গ্রহণযোগ্যতা, আর বাকি ভোটগুলিতে গ্রহণযোগ্যতা ছিল না ? নিজে আগে আয়নার সামনে দাঁড়ান, তারপর বলবেন।”

নাম না করে রবীন্দ্রনাথ ঘোষকেও আক্রমণ করেন উদয়ন। বলেন, “উনি নিজের চরকায় তেল দিন। আমরা মমতার মডেলেই চলি।” যদিও তাঁকে পাল্টা আক্রমণ করেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, “দলের মত নয়, উদয়নবাবুর ব্যক্তিগত মত।”

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget