এক্সপ্লোর

Kajal Seikh : 'যেভাবে হার্মাদদের তাড়িয়ে ছিলাম, সেই ভাবে লাঠি-ঝাঁটা নিয়ে তাড়া করুন', কাজলের নিশানায় বিজেপি

TMC : সম্প্রতি দলের সংগঠন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেতা

ভাস্কর মুখোপাধ্যায়, লাভপুর : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এক দলের অপর দলকে নিশানা করে চলছে বাক্যবাণ। নাম না করে বিজেপিকে এবার তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা (TMC Leader) কাজল শেখ (Kajal Seikh)। তিনি মঙ্গলবার লাভপুরে দলের একটি সভা থেকে বলেন, যেভাবে আমরা হার্মাদদের তাড়িয়ে ছিলাম, সেই ভাবে লাঠি ঝাঁটা নিয়ে তাড়া করুন। এরা বাংলাকে বঞ্চিত করেছে, খুনোখুনির রাজনীতি করতে চাইছে।

প্রসঙ্গত, জগদীশ বাসুনিয়া, অর্জুন সিংহর পর কাজল শেখ। সম্প্রতি দলের সংগঠন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। 'কারা দলে থেকে গদ্দারি করছেন, সেটা জানি। কেউ কেউ বিরোধীদের থেকে টাকা নিয়ে মতলব আঁটছেন। লাভ হবে না, পঞ্চায়েত ভোটে তৃণমূলই সব আসন পাবে। বিরোধীরা নোটার থেকেও কম ভোট পাবে। কী ভাবে ভোট করতে হয় জানা আছে', কঙ্কালীতলার সভা থেকে মন্তব্য করেন বীরভূম তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ।

এর আগেও বিস্ফোরক মন্তব্য করেছেন কাজল শেখ। সম্প্রতি অনুব্রত প্রসঙ্গ নিয়েও মুখ খুলেছেন তিনি। 'সংগঠনের কোনও পরিবর্তন হবে না। বীরভূম জেলায় যে কোর কমিটি আছে, সেই কোর কমিটিই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, তিনিই বীরভূম জেলার অবজার্ভার। অনুব্রতর চলে যাওয়া এক বিন্দুও প্রভাব পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস চলে। বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও দল থাকবে না।' দিল্লিতে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া কাজল শেখের। 

দিনকয়েক আগেও বীরভূম তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 'দলটা এখন লুটেপুটে খাওয়ার জায়গা হয়ে গিয়েছে। দলের শীর্ষস্থানে বসে লুটেপুটে খাওয়া আমি বরদাস্ত করব না। যারা ভাবছে ঠিকাদারি করে, অজয়ের বালি চুরি করে খাবে, কাজল শেখ তা হতে দেবে না। তোমরা সরে যাও, আমাকে যেন সরাতে না হয়।'

দলটা এখন লুটেপুটে খাওয়ার জায়গা হয়ে গিয়েছে। এবার দাদা, দিদিদের ধরে পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়া যাবে না। কর্মী, সমর্থকদের রীতিমতো হুঁশিয়ারি দেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। সত্য বলার জন্য তৃণমূল নেতাকে ধন্যবাদ জানিয়ে কটাক্ষ করে বিজেপি (BJP)।  

আরও পড়ুন ; 'কী ভাবে ভোট করতে হয় জানা আছে', বিস্ফোরক কাজল শেখ 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
Weather Update : ঘনীভূত নিম্নচাপ, শক্তিশালী ঘূর্ণিঝড় এই সপ্তাহেই ? কোথায় ক্ষতির আশঙ্কা? তাণ্ডব এ রাজ্যেও?
ঘনীভূত নিম্নচাপ, শক্তিশালী ঘূর্ণিঝড় এই সপ্তাহেই ? কোথায় ক্ষতির আশঙ্কা? তাণ্ডব এ রাজ্যেও?
নন্দীগ্রামের পর রেজিনগর, মমতা সর্বভারতীয় TMC প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা
নন্দীগ্রামের পর রেজিনগর, মমতা সর্বভারতীয় TMC প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা
Mamata Banerjee : নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.০৯.২০২৬) পর্ব ২ :
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.০৯.২০২৬) পর্ব ১ : দলের নাম-প্রতীক-প্রার্থী রাতারাতি সবই হাতছাড়া মমতার
Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget