এক্সপ্লোর

Kolkata News: বিমানবন্দর থেকে বড়বাজার, একই দিনে বাজেয়াপ্ত দেড় কোটির সোনা

Gold Smuggling: সোনা পাচারের অভিযোগে এখনও পর্যন্ত ধৃত তিন, ধৃতদের মধ্যে রয়েছে বাংলাদেশি নাগরিকও।

প্রকাশ সিনহা, কলকাতা: একই দিনে দুই জায়গা থেকে উদ্ধার সোনা। উদ্ধার হওয়া সোনার (Gold) মূল্য কোটি টাকারও বেশি। একই দিনে কলকাতায় দুই জায়গায় সোনা পাওয়ায়, কলকাতায় ফের সোনা পাচারচক্র মাথাচাড়া দিচ্ছে কিনা, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। সোমবার কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) ও বড়বাজার এলাকা থেকে ওই সোনা ধরা পড়ে। দুটি ঘটনা মিলিয়ে গ্রেফতার হয়েছে ৩ অভিযুক্ত।

কত টাকার সোনা?
কলকাতা বিমানবন্দরে ২ ব্যক্তির থেকে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার বেশি মূল্যের সোনা। আর বড়বাজার থেকে উদ্ধার হওয়া সোনার মূল্য ৮৮ লক্ষ টাকা। 

শুল্ক দফতর সূত্রে খবর, সোমবার কলকাতা বিমানবন্দরে দুবাই (Dubai) ফেরত এক ভারতীয় যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তাঁকে চ্যালেঞ্জ করেন শুল্ক দফতরের অফিসাররা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি করতেই উদ্ধার হয়েছে ১০ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের বেআইনিভাবে আনা সোনা। একইদিনে আরও একটি ঘটনা ঘটেছে কলকাতা বিমানবন্দরে। ঢাকা থেকে আসা এক বাংলাদেশি যাত্রীও গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। তাঁকে তল্লাশি করে উদ্ধার হয়েছে ৪০ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের সোনা। দুই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছে। এটাই প্রথম নয়, গত কয়েক মাসে কলকাতায় বিমানবন্দর বা বিভিন্ন দোকানে শুল্ক দফতরের তল্লাশিতে উদ্ধার হয়েছে বহু মূল্যের সোনা। 

জেরা করে আরও পর্দাফাঁস: 
শুল্ক দফতর সূত্রে খবর, বিমানবন্দরে যে বাংলাদেশি (Bangladesh) নাগরিককে বেআইনি সোনা আনার অভিযোগ গ্রেফতার করা হয়েছে, তাঁকে জেরা করেই বড়বাজারের এক দোকানে সোনা পাচার হয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা। এরপর সোমবার রাতেই বড়বাজারের রাজাকাটরা এলাকায় এক দোকানে অভিযান চালান শুল্ক দফতরের অফিসাররা। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৮৮ লক্ষ টাকা মূল্যের সোনা।  

এত সোনা কেন নিয়ে যাওয়া হচ্ছিল? কোন রুটে আনা হয়েছে এই সোনা? আর কারা জড়িত এই পাচারচক্রে? এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে তদন্তকারীরা।

আরও পড়ুন: রাতের রাস্তায় চিকিৎসক 'নিগ্রহ', অভিযুক্ত কালচিনির বিডিও

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget