এক্সপ্লোর

Birbhum Train Accident : মোবাইল ফোন, টাকা ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে যুবককে ধাক্কা, নৃশংস কাণ্ড বীরভূমে

Youth Beaten : অভিযোগ, ট্রেনে কয়েকজনের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের। তারপরই তাঁরা বেধড়ক মারধর করতে শুরু করেন বলে অভিযোগ। মোবাইল ফোন, টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাঁকে। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : চলন্ত ট্রেনে সহযাত্রীদের নৃশংসতার শিকার হলেন এক যুবক (Youth)। মোবাইল ফোন, টাকা ছিনতাই করে ট্রেন থেকে ধাক্কা দিয়ে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। বীরভূমের (Birbhum) নলহাটিতে রেললাইন থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করলেন স্থানীয়রা। রেল যাত্রীদের নিরাপত্তা কোথায় ? উঠছে প্রশ্ন। 

ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ধাক্কা

ফের ছিনতাইয়ের পর মারধর করে যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ! বীরভূমের নলহাটিতে রেললাইন থেকে রক্তাক্ত, অচৈতন্য অবস্থায় যুবককে উদ্ধার করলেন স্থানীয়রা। আক্রান্ত শিপুল নাথ ত্রিপুরার রাজবাড়ি এলাকার বাসিন্দা। গুয়াহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেসে ৪ বন্ধু মিলে আগরতলা থেকে ব্যাঙ্গালোর যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, ট্রেনে কয়েকজনের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের। তারপরই তাঁরা বেধড়ক মারধর করতে শুরু করেন বলে অভিযোগ। মোবাইল ফোন (Mobile Phone), টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাঁকে। 

ট্রেনেও বারবার হামলা

স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল হাসপাতালে (Rampurhat Medical College) ভর্তি করেন। বাকি তিন বন্ধু কোথায় কীভাবে আছেন, এখনও জানেন না শিপুল। চলতি বছরের শুরুতে বাংলায় বন্দে ভারত এক্সপ্রেস চালুর (Vande Bharat Express) পর একাধিক বার পাথর হামলার অভিযোগ ওঠে। যা নিয়ে রাজনৈতিক জলঘোলা কম হয়নি ! সেই ঘটনাপ্রবাহের রেশ কাটতে না কাটতেই এবার চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, আরও একবার রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। 

আরও পড়ুন- বিয়ে করতে চেয়ে ছাত্রীর মাকে ফোন শিক্ষকের ! স্কুল তুলে নেওয়ায় বসেই বসেই বেতন

কিছুদিন আগেই দক্ষিণ-পূর্ব রেলের (South-Eastern Railways) হাওড়া-খড়গপুর শাখায় (Howrah-Kharagpore Line) লাইনচ্যুত হল হাওড়ামুখী লোকাল ট্রেনের একটি কামরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। একঘণ্টার মধ্যে রিলিফ ট্রেন এনে যাত্রীদের তুলে দেওয়া হয়। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ (Railway Authority)। ঝাঁকুনি দিয়ে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি ট্রেন থেকে সবাই নেমে পড়েন। প্রবল উদ্বেগ তৈরি হয় সকলের মধ্যে। খবর পেয়ে ছুটে আসেন রেলের আধিকারিকরা। একঘণ্টার মধ্যে রিলিফ ট্রেন এনে যাত্রীদের হাওড়ার উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়। দক্ষিণ-পূর্ব রেলের তরফে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সৌভাগ্যবশত কোনও যাত্রী সেভাবে আহত হননি। 

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget