এক্সপ্লোর

Job Controversy : বিয়ে করতে চেয়ে ছাত্রীর মাকে ফোন শিক্ষকের ! স্কুল তুলে নেওয়ায় বসে বসেই বেতন

বছর ৫৭-র পরিমলকুমার বাইন ২০১৩ সালে সহকারী শিক্ষক হিসেবে এই স্কুলে যোগ দেন। অন্যান্য শিক্ষক ও মিডডে মিলের কর্মীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ২০১৯ সালে তাঁকে অন্য সকুলে পাঠিয়ে দেওয়া হয়।

সুজিত মণ্ডল, নদিয়া : কখনও সহকর্মী শিক্ষক (Assistant Teacher), কখনও বা মিড-ডে-মিলের (Mid Day Meal) কর্মীদের সঙ্গে অভব্য আচরণ, আবার কখনও সটান নিজেরই সকুলের ছাত্রীকে বিয়ে করতে চেয়ে তার মা-কে ফোন ! এমনই ভুরি ভুরি অভিযোগে নদিয়ার (Nadia) এক প্রাথমিক শিক্ষককে (Primary School Teacher) কোনও স্কুলেই পাঠানো হচ্ছে না। গত ৬ মাস অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে বসেই বসেই বেতন পাচ্ছেন তিনি।

বিয়ে করতে চেয়ে ছাত্রীর মাকে সটান ফোন !

পঞ্চাশোর্ধ্ব শিক্ষক, তাঁরই স্কুলের এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে চেয়ে ফোন করলেন ছাত্রীর অভিভাবককে ! সেকথা আবার মুখ ফুটে স্বীকারও করলেন ! অভিযুক্ত শিক্ষক পরিমলকুমার বাইন বলেছেন, 'হ্যাঁ, আমি ফোন করে বলেছিলাম ওই ছাত্রীর মাকে, আপনার মেয়েকে পছন্দ হয়, দেখুন দেওয়া যায় কি না'। এই কাণ্ড ঘটেছে নদিয়ার রানাঘাটের চিনাপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে।

স্কুলের একাধিক লোকের সঙ্গে অভব্য আচরণ

বছর ৫৭-র পরিমলকুমার বাইন ২০১৩ সালে সহকারী শিক্ষক হিসেবে এই স্কুলে যোগ দেন। অন্যান্য শিক্ষক ও মিডডে মিলের কর্মীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ২০১৯ সালে তাঁকে অন্য সকুলে পাঠিয়ে দেওয়া হয়। ২ বছর পর আবার চিনাপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে ফিরে আসেন। তারপরই গত বছরের জুনে এই কাণ্ড ঘটান অভিযুক্ত শিক্ষক। 

বসে বসেই বেতন !

ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে অভিযোগ জানান। ২০২২ সালের জুলাই মাসে অভিযুক্ত শিক্ষককে ওই স্কুল থেকে তুলে নেওয়া হয়। আর তারপর থেকেই গত ৬ মাস বসে বসে বেতন পাচ্ছেন তিনি। রানাঘাট-১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে অবশ্য রোজ হাজিরা দেন পরিমল। রানাঘাটের মহকুমা শাসক হারিস রশিদ বলেন, শিক্ষকের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি কী ঘটেছে, তা দ্রুত খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে হাজার হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। পাস করেও হকের চাকরির দাবিতে রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজার হাজার হবু শিক্ষক। তখন, রাজ্যেরই এক স্কুলে কোনও কাজ না করে বসে বসে বেতন পাচ্ছেন এক শিক্ষক! যদিও নিজের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ স্বীকার করে নেওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বক্তব্য এভাবে বসে বসে মাইনে পেতে ভাল লাগছে না।

আরও পড়ুন- 'মাস্টার খায় লেগপিস, পড়ুয়ারা পায় ছাঁট মাংস', নিম্নমানের মিড ডে মিল, তালাবন্দি শিক্ষকরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
RG Kar Case: " আমি ছাড়ব কাউকে না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget