এক্সপ্লোর

Rampurhat Fire: মহিলা-শিশুরা জীবন্ত দগ্ধ, গণতন্ত্রে এর থেকে ভয়াবহ কিছু হতে পারে না, বললেন রাজ্যপাল

Birbhum Violence: ‘রামপুরহাটে যা হয়েছে, তা গণতন্ত্রের পক্ষে লজ্জার। সাম্প্রতিককালে এমন গণহত্যা ঘটেনি। হত্যাকাণ্ডের ভয়াবহতা দেখে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী’, বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বীরভূমের বগটুইয়ে হত্যালীলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাপানউতোরের মধ্যেই ফের এই ঘটনা নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর বক্তব্য, ‘সাম্প্রতিককালে এমন গণহত্যা ঘটেনি। হত্যাকাণ্ডের ভয়াবহতা দেখে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। মহিলা-শিশুরা জীবন্ত দগ্ধ, গণতন্ত্রে এর থেকে ভয়াবহ কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন, রাজভবন থেকে পেগাসাস ব্যবহার করা হয়েছে। রামপুরহাটে যা হয়েছে, তা গণতন্ত্রের পক্ষে লজ্জার।’

কড়া চিঠি রাজ্যপালের

এর আগে বগটুইকাণ্ডে মুখ্যমন্ত্রীর চিঠির উত্তরে কড়া চিঠি দেন রাজ্যপাল। তিনি বলেন, ‘এমন ঘটনা ঘটবে আর আমি রাজভবনে চুপ করে থাকব, তা হয় না। আপনি বলেছেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজ্য সব সময় শান্তিপূর্ণ, এই দাবি হাস্যকর। ষড়যন্ত্রের কথা বলে আপনি অপরাধীদের আড়াল করতে চাইছেন। তদন্তে অপরাধীদের খুঁজে বার করা নিয়ে আপনার আশ্বাস বাস্তববর্জিত। রাজনীতির খাঁচায় বন্দি তদন্তের ওপর কোনও আস্থা নেই।’

রাজ্যপালকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

আজ একটি অনুষ্ঠানে রাজ্যপালকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে বসে আছেন একজন লাটসাহেব। কথায় কথায় বলছে-সবচেয়ে খারাপ বাংলা। রোজ ঘুরে বেড়াচ্ছেন দার্জিলিং-জলপাইগুড়ি, আর প্রতিদিন সরকারকে গালি দিচ্ছেন। একটা পুলিশ যদি একটু দোষ করে থাকে, তার অ্যাকশন হচ্ছে। সবাই খারাপ? আপনি রাস্তা দিয়ে যাবেন, তারা পাহারা দেয়। সারারাত আপনি ঘুমোবেন, তারা পাহারা দেয়। সারারাত ট্রাক চলবে, দুর্গাপুজা, ইদ, রমজান, বড়দিন হবে, দোল-কালীপুজো, বিয়ে, খেলাধূলা সব প্রোগ্রামে তারাও তো আমাদের সাথী হয়। আমি কি বলতে পারি, আমার পাঁচটা আঙুল সমান? যদি কেউ অন্যায় করে, প্রয়োজনীয় শাস্তি দিই, এটা আমাদের কর্তব্য। আসলে দাঙ্গা করতে পারছে না, খেতে পারছে না, মেয়েরা পড়াশোনা করতে পারছে না, এগুলি বলতে পারছে না। তাই ধরে নিয়েছে। খুব সহজে একটা দেশলাই জ্বালিয়ে দেওয়া তাই না? এই দেশলাই জ্বালাতে, আমি জানি যারা চক্রান্ত করে তাদের জুড়ি নেই। কিন্তু তারা বোঝে না, অন্যের ঘরে দেশলাই লাগালে, সেটা উড়ে এসে কখনও নিজের ঘরেও পড়তে পারে। অনেক নষ্টামি, দুষ্টামি, অপপ্রচার চলেছে। এদের হাতে দেশ নিরাপদ নয়, মানুষ কোথায় নিরাপদ থাকবে!’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget