এক্সপ্লোর

Anubrata Mondal: 'আরও বেশি অসুস্থ', ফের সিবিআই হাজির এড়ালেন অনুব্রত

Anubrata On CBI Notice: রবিবারও ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় CGO কমপ্লেক্সে গেলেন না অনুব্রত মন্ডল। তাঁর আইনজীবীর দাবি, শারীরিক অসুস্থতার কারণেই CBI দফতরে যেতে পারছেন না তিনি।

হিন্দোল দে, সত্যজিৎ বৈদ্য ও বিশ্বজিৎ দাস, কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। শনিবারের থেকেও বেশি অসুস্থ রয়েছেন তিনি, জানালেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতির আইনজীবী। সিজিও কমপ্লেক্সে পাঠানো হল ইমেল।

ফের গরহাজির: 
শনিবার গরুপাচার মামলায় ষষ্ঠবার তলব করা হয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে। নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। সেখানে যাননি। রবিবারও ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় CGO কমপ্লেক্সে গেলেন না তিনি।

কী কারণ:
অনুব্রত মন্ডলের আইনজীবীর দাবি, শারীরিক অসুস্থতার কারণেই CBI দফতরে যেতে পারছেন না তিনি। ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর, শুক্রবার রাতে SSKM থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। হাসপাতাল থেকে ছাড়া পেতেই সিবিআইয়ের জোড়া তলব পান বীরভূমের তৃণমূল নেতা। তলব গিরে শনিবার বিকেল থেকেই টানটান নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষপর্যন্ত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। শনিবার গরহাজির হওয়ায় রবিবার তিনি আদৌও ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইয়ের তলবে হাজিরা দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। 

কোন মামলায় তলব:
রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সিবিআই তদন্ত চলছে। ভোটের ফল বেরনোর পর বীরভূমের ইলামবাজারে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সিবিআই সূত্রে দাবি, সেই মামলাতেই রবিবার দুপুর আড়াইটেয় CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল অনুব্রতকে। রবিবার দুপুর ১২টায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতির চিনার পার্কের ফ্ল্যাটে পৌঁছন তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ। তিনি বলেন, 'অনুব্রত মন্ডলের বুকে প্রচণ্ড ব্যথা রয়েছে, দুটো আর্টারি ব্লকেজ, শ্বাসকষ্ট অনেক বেড়েছে, কালকের পর থেকে শরীর আরও খারাপ, সিবিআই এসে জিজ্ঞাসাবাদ করলে সহযোগিতা করব। তৎপরতা তুঙ্গে ছিল CGO কমপ্লেক্সে। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশ্নের তালিকা তৈরি করে রেখেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও, CBI দফতরে আসেননি অনুব্রত। ইমেল মারফৎ জানিয়ে দেওয়া হয়েছে অনুপস্থিতির কারণ।
তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, 'অনুব্রত মন্ডলের স্বাস্থ্য না কি জিজ্ঞাসাবাদ অগ্রাধিকার কোনটা।'

বিজেপির কটাক্ষ:
অনুব্রত মন্ডলের গরহাজিরা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'উনি তো দেশ ছেড়ে চলে যেতে পারবেন না, আজ হোক, কাল হোক সিবিআইয়ের কাছে যেতে হবে, এর আগে যাঁরা ভুবনেশ্বরে গেছিলেন তাঁরাও অনেক নাটক করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওখানে গিয়ে ভাত খেয়ে আসতে হয়েছে, উনি অন্যায় না করে থাকলে কথা বলা উচিত, আর গন্ডগোল করে থাকলে নিশ্চয় একদিন না একদিন ওখানে যেতে হবে।'

এরপর কী পদক্ষেপ?
সিবিআই সূত্রে খবর, দিল্লিতে সদর দফতরের সঙ্গে কথা বলে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

আরও পড়ুন: "রাজনীতির শুরুতে সবাই অনভিজ্ঞ থাকে", বঙ্গ বিজেপিতে এবার ‘অভিজ্ঞতা’ তরজা দিলীপ-সুকান্তর

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
Birbhum Weather: কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
Bolpur: প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন
প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
Home Buying Plan: বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
News Update: বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Best Mutual Funds : ১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
Embed widget