এক্সপ্লোর

Birbhum: পুরনো সোনার কয়েনের টোপ দিয়ে সাড়ে ৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, সাঁইথিয়া থেকে গ্রেফতার ১

Fake Gold: বেশ কিছুদিন ধরেই বীরভূম, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, নদিয়ার মতো জেলাগুলিতে নকল সোনা বিক্রির নামে প্রতারণা চলছে বলে অভিযোগ। বেশিরভাগ ঘটনাতেই বীরভূমের বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

গোপাল চট্টোপাধ্যায়, সাঁইথিয়া: রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে নকল সোনার কারবার। এর আগে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ফের নকল সোনার কয়েন কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, হাওড়ার উলুবেড়িয়ার ব্যবসায়ী পঙ্কজ মান্নাকে গত রবিবার, ৫ ডিসেম্বর বীরভূম থেকে ফোন করে পুরনো সোনার কয়েনের সন্ধান দেওয়া হয়। সেই ফোন পেয়ে বীরভূমে গিয়ে নানুর থানা এলাকার একটি প্রত্যন্ত গ্রাম থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা দিয়ে কিছু সোনার কয়েন ক্রয় করেন হাওড়ার এই ব্যবসায়ী। এরপর তিনি জানতে পারেন সবকটি সোনার কয়েন নকল । এরপর সোমবার নানুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে সাঁইথিয়া থানার অন্তর্গত কল্যাণপুর গ্রামের শেখ বাবু নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। তার কাছ থেকে নগদ এক লক্ষ টাকা উদ্ধার করা হয়। পরে বোলপুর আদালতে তোলা হলে তার পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপর অভিযুক্তর কাছ থেকে আরও দু’লক্ষ টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে বীরভূম পুলিশ।

এ বিষয়ে আজ একটি সাংবাদিক বৈঠক করেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। তিনি জানান, ‘আমরা অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করে এই সাফল্য পেয়েছি। আমরা গত কয়েক মাসে এই নকল সোনা কয়েন কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পেরেছি। উদ্ধার করা তিন লক্ষ টাকা প্রতারিতকে ফেরত দিয়ে দেওয়া হবে এবং বাকি টাকার জন্য তদন্ত শুরু হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করে তার দলের অন্যান্য সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ।’

এর আগে এ বছরের সেপ্টেম্বরে সিউড়ি থানার অন্তর্গত দমদমা থেকে চারটি কার্তুজসহ একটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণে ভুয়ো সোনার কয়েন উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ। এছাড়াও উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ। এবার সেই বীরভূম থেকেই গ্রেফতার হল আরও একজন।

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget