এক্সপ্লোর

Birbhum News: বীরভূমে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশের পর তৃণমূলে যোগ বিজেপি নেতার

Birbhum Political News:ইতিমধ্যেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন, বীরভূম জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি সামাদ শেখ।জানিয়ে দিয়েছেন, কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করবেন তিনি।

 

আবীর ইসলাম, বীরভূম:    বীরভূমে (Birbhum) বিজেপি (BJP)তে ফের ভাঙন। এবার তৃণমূলে (TMC) যোগ দিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়। পরপর দুই নেতার দলত্যাগে অস্বস্তিতে পদ্ম শিবির। উন্নয়নে সামিল হতেই এমন সিদ্ধান্ত, দাবি দলত্যাগী নেতার। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া ব্রিগেড।

২০২১-এর শেষের দিকে বিজেপি ছেড়েছিলেন বীরভূম জেলার সাধারণ সম্পাদক শুভ্রাংশু চৌধুরী। আর নতুন বছর শুরু হতে না হতেই, ফের ভাঙন ধরল পদ্ম শিবিরে।এবার তৃণমূলে যোগ দিলেন বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়। রবিবার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে শিবির বদলালেন তিনি।

তৃণমূলে যোগদানকারী বিজেপি নেতা অতনু চট্টোপাধ্যায় বলেছেন, এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের জন্য তাঁর এই সিদ্ধান্ত। এই লক্ষ্যেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। 

বিজেপিতে নতুন কমিটি গঠিত হওয়ার পর গত ২৬শে ডিসেম্বর, সরব হন অতনু। ক্ষোভ উগরে দেন নিজের ফেসবুক পোস্টে। এরপর থেকেই শুরু হয় জল্পনা। জেলার রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয় তৃণমূলে যোগ দিচ্ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা।সেই জল্পনা সত্যি করে এদিন দল বদলালেন তিনি। আর এই প্রসঙ্গেই বিজেপির উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল।

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেছেন, রাজনৈতিক অভিসন্ধির জন্যই তৃণমূল গেছেন। আমাদের দুর্ভাগ্য কাকের গায়ে ময়ূরের পালক লাগিয়েছিলাম, কাক কাকই থাকে।

ইতিমধ্যেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন, বীরভূম জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি সামাদ শেখ।জানিয়ে দিয়েছেন, কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করবেন তিনি। এই অবস্থায় অতনু চট্টোপাধ্যায়ের পদত্যাগে অস্বস্তিতে বিজেপি।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অনেক নেতা-কর্মীই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটে তৃণমূলের। তারপর থেকে গোটা রাজ্যেই বিজেপিতে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের শাসক দলে সামিল হতে দেখা যাচ্ছে। বীরভূমও এর ব্যতিক্রম নয়। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
Bolpur: প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন
প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
Tulu Mondal: বেপাত্তা টুলু মণ্ডল, বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের গাড়িতে এবার মিলল বিদেশি মুদ্রা
বেপাত্তা টুলু মণ্ডল, বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের গাড়িতে এবার মিলল বিদেশি মুদ্রা

ভিডিও

Titagarh News | টিটাগড় পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম
Kolkata Waterlogged News | নিম্নচাপের জেরে জলমগ্ন গোটা শহর। কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে বিপত্তি
Food Safety News | অপরিচ্ছন্ন জায়গায় তৈরি হচ্ছে কেক, বিস্কুট, পাঁউরুটি ব্যবহার হচ্ছে ক্ষতিকারক রঙ
Titagarh News | প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Tangra - Big Boss News | ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় পুরসভার অভিযান। প্রায় ৫০০ কেজি মাছ ও মাংস বাজেয়াপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget