এক্সপ্লোর

Anubrata Mondal: অনুব্রতর বাড়িতে সিবিআই হানা, চারদিক থেকে ঘিরল সিআরপিএফ

কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দারা

আবির ইসলাম, প্রকাশ সিনহা, বীরভূম: গরুপাচার (Cow Smuggling) মামলায় সিবিআই (CBI) তত্পরতা। গতকাল দশম তলব এড়াতেই বোলপুরের (Bolpur) নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই (CBI) হানা। ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছন সিবিআই অফিসাররা। বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতির বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজায় তালা লাগিয়ে দেন সিবিআই অফিসাররা। গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। মাত্র একবার হাজিরা দেন তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়ান অনুব্রত। 

সিবিআই (CBI) সূত্রে খবর, গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। আজ ওই চিকিত্সকের বয়ান রেকর্ড করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিত্সককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হয়। কার নির্দেশে ওই সরকারি চিকিত্সক বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে গিয়েছিলেন, তাও জানতে চায় সিবিআই। খবর সূত্রের। 

দশম তলবেও গড়হাজির: গরু পাচার মামলায় সিবিআইয়ের তলব পেয়েও গতকাল হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। আইনজীবীর মারফত চিঠি পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরার জন্য ২ সপ্তাহ সময় চান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সূত্রের খবর, শারীরিক অবস্থার কারণ দেখিয়েই সময় চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। চিঠির সঙ্গে তাঁর চিকিত্‍সা সংক্রান্ত নথিও অনুব্রত জমা দিয়েছেন বলে সূত্রের খবর মেলে। 

তোলপাড় রাজ্য রাজনীতি: অসুস্থতার কথা বলে অনুব্রত মণ্ডলের সিবিআইয়ের হাজিরা এড়ানো ঘিরে যখন রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। তখন ডাক্তারদের ওপর রাজনৈতিক চাপের অভিযোগ এনে এবিপি আনন্দর ক্যামেরার সামনে মুখ খোলেন অনুব্রতর বাড়িতে যাওয়া চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। সুপারের মৌখিক নির্দেশেই, অফ ডে থাকা সত্ত্বেও অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসা করেন। এবিপি আনন্দে এমনই বিস্ফোরক দাবি করেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তাঁর দাবি সুপার নাকি তাঁকে বলেছিলেন, যে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখতে। 

বেসরকারি হাসপাতালে অপারেশনের ভাবনা: শেষ নয় এখানেই, CBI-কে এড়াতে এবার কি বেসরকারি হাসপাতালে অপারেশনের ভাবনা অনুব্রত মণ্ডলের? অপারেশনের পরিকাঠামো আছে কি না জানতে চান, অনুব্রত মণ্ডল, দাবি শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধারের। এ নিয়েও শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন: Anubrata Mondal LIVE: কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনুব্রত মণ্ডলের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দারা 

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget