এক্সপ্লোর

Birbhum News: দীপ্সিতার সভায় 'প্রতিবাদ', বাড়ি গিয়ে ফুলের তোড়া-মিষ্টি সহযোগে যুবককে সংবর্ধনা BJP-র

BJP : বিজেপি থেকে তাঁর পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়।

ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট : রামপুরহাটে দীপ্সিতা ধরের প্রকাশ্য সমাবেশে প্রতিবাদ জানানো যুবক অমিত মণ্ডলকে তাঁর বাড়িতে গিয়ে সংবর্ধনা দিল বিজেপি। এদিন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, বিজেপি সাংগঠনিক জেলা সহ সভাপতি স্বরূপ রতন সিনহা-সহ একটি প্রতিনিধি দল তাঁর বাড়িতে গিয়ে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানায়। এছাড়া বিজেপি থেকে তাঁর পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়।

গত ১৩ জানুয়ারি রামপুরহাটে এসএফআইয়ের সভায় (SFI Rally) বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। দীপ্সিতা ধরের (Dipsita Dhar) ভাষণ চলাকালীন আপত্তি জানান অমিত মণ্ডল নামে ওই যুবক। দীপ্সিতার ভাষণে আপত্তি করায় তাঁকে ঘিরে ধাক্কাধাক্কি দেওয়া হয়। পরে যুবককে আটক করে রামপুরহাট থানার পুলিশ। অভিযুক্ত যুবককে বলতে শোনা যায়, "শুধু রাম মন্দির নিয়ে কমেন্ট করে যাচ্ছেন তখন থেকে।"

এ প্রসঙ্গে পরে দীপ্সিতা বলেছিলেন, "ইংরাজিতে একটা কথা আছে মায়োপিয়া। তার মানে, আপনি সমস্তটা দেখতে পারেন না। অল্পটা দেখতে পারেন। আমার মনে হয়, তেমন একটা কোনও রোগ ওঁরও হয়েছে। আমি অনেকগুলো কথা বলেছি। কৃষকের কথা, শ্রমিকের কথা বলেছি...আমি মহিলা কুস্তিগীরের কথা বলেছি। এই সমস্ত কিছু ছাড়া উনি কেবল রাম মন্দিরটাই শুনতে পেরেছেন। ফলে, যাঁরা গণ্ডগোল করতে চান, সমস্যা করতে চান, তাঁরা আমার অনেক কিছু খুঁজে বের করবেন। আমরা যাঁরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা যাঁরা দায়িত্বশীল রাজনীতিক, আমরা জানি আমরা এমন কোনও কথা বলিনি যেকথাটা অযোক্তিক, যেকথাটা কোনওভাবে মিথ্যা। ফলে, আমরা যা বলেছি, আমরা তার পক্ষেই দাঁড়িয়ে আছি। আমরা কোথাও কোনও ভুল করিনি। যে মানুষের গায়ে লাগছে, তাঁরা আসলে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কিছু শুনতে পারছেন না। আমরা সত্যি কথাগুলো বলছি। সত্যিটা ওঁদের গায়ে লাগছে। বেশি বেশি ওঁদের গায়ে লাগুক। এটাই আমরা চাই।"

সম্প্রতি ব্রিগেডে বিশাল সমাবেশ করে বাম যুব সংগঠন DYFI। বৃদ্ধতন্ত্রের বেড়াজাল ভাঙে বাম-ব্রিগেড। ইনসাফের দাবিকে সামনে ব্রিগেড ভরান মীনাক্ষীরা। সাতমুখী স্রোত থেকে ব্রিগেডের ভিড় - সবাই গলা মেলান মীনাক্ষীদের সঙ্গে।  ব্রিগেডের পোডিয়ামে দাঁড়িয়ে নেতৃত্ব কী বার্তা দেন, তা শুনতে গ্রামগঞ্জ থেকে ছুটে এসেছিলেন বহু সিপিএম কর্মী।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget