এক্সপ্লোর

Birbhum : দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ায় বিজেপি নেতাকে খুনের হুমকির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

BJP leader threatened by TMC : মঙ্গলবার মিন্টু শেখ নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ জানান রূপপুরের বিজেপি নেতা দীপক প্রধান

আবির ইসলাম, শান্তিনিকেতন : দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ায় বিজেপি নেতাকে (BJP Leader) খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এই নিয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে বিজেপি বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল।

রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের বর্ষপূর্তি পালন করে বিজেপি। নিহত দলীয় কর্মীদের শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচিও। সেই কর্মসূচিতে যোগ দেওয়ায় বীরভূমের শান্তিনিকেতন থানার রূপপুর গ্রামের বিজেপি নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার মিন্টু শেখ নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ জানান রূপপুরের বিজেপি নেতা দীপক প্রধান। তিনি বলেন, কালকে রাত সাড়ে ৮টার সময় মিন্টু শেখ আমাকে প্রাণে মারার হুমকি দেয়। কিছুদিন আগেও আমাকে আগ্নেয়াস্ত্র দেখিয়েছিল, কালকেও ওর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। মিন্টু শেখ রূপপুর গ্রামের তৃণমূলের একজন কর্মী।

গতবছর ২ মে প্রকাশিত হয় বিধানসভা ভোটের ফল। সেদিনই বীরভূমের ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যে ঘটনার তদন্তও করছে সিবিআই।

গত শনিবার নিহত গৌরব সরকারের বাড়ির কাছে বিজেপির শহিদ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেন দীপক প্রধান-সহ অন্যরা। তার জেরেই রূপপুরের তৃণমূল নেতা মিন্টু শেখ আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেন বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা দীপক। এমনকী, গত বিধানসভা ভোটের পরে ওই এলাকায় রাজনৈতিক সন্ত্রাসে তৃণমূল নেতা মিন্টু শেখ নেতৃত্ব দেন বলেও অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন।

এনিয়ে বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক উদয়নারায়ণ ভগত বলেন, ৭ তারিখে গৌরব সরকারের শহিদ বেদিতে মাল্যদান এবং শ্রদ্ধাঞ্জলি দেওয়ার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। দীপক প্রধান সেখানে গিয়েছিলেন। গতকাল মিন্টু শেখের নেতৃত্বে হুমকি দেওয়া হয়। ওর নেতৃত্বেই ভোট পরবর্তী সন্ত্রাস চলেছিল এখানে।

যদিও মিন্টু শেখ তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, আমরা বসে ছিলাম গতকাল। তখন ওরাই চড়াও হয়, আমাদের হুমকি দেয়। আমি তো কখনও আগ্নেয়াস্ত্র দেখিইনি।

এই ঘটনায় খুনের হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget