এক্সপ্লোর

Lalan Sheikh: CBI-র ২ কনস্টেবলের পলিগ্রাফ টেস্ট করাতে পারবে 'না' SIT

CBI SIT Lalon Sheikh:  লালন শেখের মৃত্যু মামলায়, এখনই তদন্তের স্বার্থে পলিগ্রাফ টেস্ট করতে পারবে না রাজ্য পুলিশ। কিন্তু কেন ?

বীরভূম:  লালন শেখের মৃত্যু মামলায় আপাতত সিবিআই-এর (CBI) দুই কনস্টেবলের পলিগ্রাফ টেস্ট করাতে পারবে না রাজ্য পুলিশের SIT. হেফাজতে থাকাকালীন, বগটুই হত্যাকাণ্ডের (Bogtui Incident) মূল অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh) মৃত্যুর দিন ঘটনাস্থলে ছিলেন সিবিআই-এর কনস্টেবল ভাস্কর মণ্ডল ও প্রেমশঙ্কর ঘোষাল। 

কেন পলিগ্রাফ টেস্ট করতে চাওয়া হচ্ছে ? কেন মিলল না অনুমতি ? 

তদন্তকারীরা মনে করছেন, তাঁরা তথ্য গোপন করছেন ও বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সেই কারণে তাঁদের পলিগ্রাফ টেস্ট করাতে চেয়ে রামপুরহাট আদালতে আবেদন করেন সিটের সদস্যরা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কারও অনুমতি ছাড়া পলিগ্রাফ টেস্ট করা যায় না। সিবিআই-এর দুই কনস্টেবলও অনুমতি দেননি। তাই এখনই তদন্তের স্বার্থে তাদের পলিগ্রাফ টেস্ট করতে পারবে না রাজ্য পুলিশ। এর আগে বগটুইকাণ্ডে ধৃত আনারুল শেখ-সহ একাধিক অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট করতে চেয়েছিল সিবিআই। সেই সময় তারাও অনুমতি দেননি।

ঠিক কী হয়েছিল ? লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কী অভিযোগ উঠেছিল ?

লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হয়েছিলেন CBI-এর দুই তদন্তকারী অফিসার এবং দু-জন কনস্টেবল। যা নিয়ে সুর চড়িয়েছিল তৃণমূল (TMC)। লালন মুখ খুললে কাদের ক্ষতি হত?  পাল্টা প্রশ্ন তুলেছিলেন লকেট চট্টোপাধ্যায়। ১২ ডিসেম্বর, রামপুরহাটে CBI-এর অস্থায়ী ক্যাম্পে, শৌচাগার থেকে লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। CBI দাবি করেছিল, লালন আত্মঘাতী হয়েছেন। কিন্তু লালনের স্ত্রী অভিযোগ করেন, তাঁর স্বামীকে পিটিয়ে মারা হয়েছে! এই মর্মে CBI-এর ৭ আধিকারিকের বিরুদ্ধে রামপুরহাট থানায় এফআইআর করেছিলেন তিনি।  স্বামীর মৃত্যুর জন্য CBI-এর একাধিক তদন্তকারী অফিসার-সহ আরও অনেক অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন লালনের স্ত্রী। 

আরও পড়ুন, বাঙালিকে ভালবেসে অনুবাদ, গুলজারের জীবন বদলে দেওয়া বই হয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ

কাদের সাসপেন্ড করেছিল সিবিআই ?

সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর, এক মাস পর গাফিলতির অভিযোগে দুই তদন্তকারী অফিসার এবং দু-জন কনস্টেবল-সহ চারজনকে সাসপেন্ড করেছিল CBI। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে যে FIR- দায়ের করেছিল পুলিশ। আর তার একেবারে প্রথমেই নাম ছিল বিলাস মাধঘুটের। যিনি বগটুই হত্যাকাণ্ডে, CBI-এর তদন্তকারী অফিসার। দ্বিতীয় নাম ছিল, কনস্টেবল ভাস্কর মণ্ডলের। যিনি CBI হেফাজতে, লালনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।তৃতীয় নামটি হল রাহুল প্রিয়দর্শীর। যিনি হলেন ভাদু শেখ খুনে, CBI-এর তদন্তকারী অফিসার। এই তিনজন ছাড়াও একজন কনস্টেবলকে সাসপেন্ড করেছিল সিবিআই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget