এক্সপ্লোর

Birbhum News: অপহরণকাণ্ডে বোলপুর থানার পুলিশের জালে 'এএসআই'

Birbhum Kidnapping Case: এতটা রাস্তা গাড়ি করে এল, সে চিৎকার করল না কেন? বোলপুর অপহরণকাণ্ডে প্রশ্নের সমুদ্র..

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা মফিজুল ইসলামকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সময় বোলপুরের সুপুর গ্রামের কাছে এক এএসআই-কে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ। তাঁর সঙ্গে থাকা একজন সিভিক ও গাড়ির ড্রাইভার পলাতক। অভিযুক্ত এএসআই লাল্টু হাজরা সিউড়ি পুলিশ লাইনে পোস্টিং। পরে তাঁকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজত দিয়েছে বোলপুর মহকুমা আদালত। 

এই বিষয়ে বোলপুর মহকুমা আদালতের সহকারি সরকারি  আইনজীবী উদয় গড়াই জানান, মফিজুল ইসলাম আয়ুর্বেদিক ওসুধ বিক্রেতা। তার বাড়ি মুর্শিদাবাদে। সে রামপুরহাটে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। অভিযোগ,  রবিবার দুপুরে মফিজুলকে রামপুরহাট থেকে কিডন্যাপ করে একটি গাড়িতে করে এএসআই লাল্টু হাজরা, একজন সিভিক এবং গাড়ি চালক বর্ধমানের দিকে যাচ্ছিলেন।

বোলপুরের সুপুর গ্রামের কাছে গাড়ি থেকে কোনওভাবে নেমে মফিজুল চিৎকার করতে থাকে। স্থানীয় বাসিন্দারা লাল্টু এবং তার সঙ্গে থাকা গাড়িটি আটক করে। বোলপুর থানার পুলিশ কে খবর দিলে পুলিশ লাল্টুকে আটক করে কিন্তু সিভিক এবং গাড়ির চালক পালিয়ে যায়। যখন পুলিশ লাল্টুকে গ্রেফতার করে তখন সে পুলিশের পোশাক পরে ছিল। লাল্টুর বাড়ি সাঁইথিয়া। সে মফিজুলের কাছে দেড় লক্ষ টাকা চেয়ে ছিল। তা না দেওয়ার জন্য কিডন্যাপ করা হয়েছিল।  

অভিযুক্ত পক্ষের আইনজীবী অপু হাটি বলেন, রামপুরহাট থেকে কিডন্যাপ করে বর্ধমানের দিকে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ লাল্টুর বিরুদ্ধে। মফিজুলের অভিযোগ তাঁর কাছে দেড় লক্ষ টাকা চাওয়া হয়েছিল, সেটা মিথ্যা। আর এতটা রাস্তা গাড়ি করে এল, আর সে চিৎকার করল না কেন? আর এই কেস রামপুরহাট থানার হওয়া উচিত, কিন্তু বোলপুর থানায় কেন ? প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুন, জেলবন্দি আরাবুলের খাস তালুকে ধুন্ধুমার, তৃণমূল ও ISF সংঘর্ষে আহত একাধিক

প্রসঙ্গত, প্রকাশ্যে রাস্তায় এর আগেও ব্যবসায়ীকে অপরহরণের ঘটনা ঘটেছে।একেবারের সিনেমার ধাঁচে রাজ্যের অপরহরণের ঘটনা নেহাত কম নয়।  দক্ষিণ ছবির মতোই আচমকাই এসইউভি গাড়ি ব্রেক কষে, চাকা ঘষে দাঁড়ানোর ঘটনারও সাক্ষী এই বাংলা। চলতি বছরের শুরুতেই এমন ঘটনার সাক্ষী হয়েছিল পূর্ব বর্ধমানের মেমারী থানা এলাকা। যদিও ব্যবসায়ীকে অপহরণ করে প্রাণে মেরে ফেলার হুমকি ফোনে দিতে গিয়েই কাল হয়। ফোনের লোকেশন ট্র্য়াক করতেই কেল্লা ফতে। পুলিশের জালে ধরা পড়ে যায় অপহরণকারী। সেবার ওই ঘটনায় শ্রীঘরে যেতে হয় ৩ জনকে। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget