এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: জেলবন্দি আরাবুলের খাস তালুকে ধুন্ধুমার, তৃণমূল ও ISF সংঘর্ষে আহত একাধিক

Bhangar ISF TMC Clash: জেলবন্দি আরাবুল ইসলামের খাস তালুক পোলেরহাট থানা এলাকার সাতুলিয়ায় সংঘর্ষে জড়ালেন তৃণমূল ও ISF কর্মীরা, পোলেরহাট থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের...

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: লোকসভা ভোটের আগে (Lok Sabha Election 2024) ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar)। জেলবন্দি আরাবুল ইসলামের খাস তালুক পোলেরহাট থানা এলাকার সাতুলিয়ায় সংঘর্ষে জড়ালেন তৃণমূল ও ISF কর্মীরা। আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন।ISF-এর অভিযোগ,গতকাল তাদের বুথ সভা চলাকালীন কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মী, সমর্থকরা। চলে মারধর। ISF কর্মীরাই আক্রমণ করেছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। পোলেরহাট থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত হল ভাঙড়। ISF কর্মী খুনে তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেফতার হওয়ার পর,এবার তাঁর খাসতালুক পোলেরহাটেই সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও ISF। আহত হলেন উভয়পক্ষের ৫-৬ জন। ISF-এর দাবি, রবিবার পোলেরহাটের পশ্চিম সাতুলিয়া এলাকায় তাদের বুথ কমিটির মিটিং চলছিল। অভিযোগ, সেইসময় হামলা চালায় তৃণমূলের ৫০-৬০ জন দুষ্কৃতী। যদিও ISF-এর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। খলিরুল ইসলাম বলেছেন, বুথ কমিটি তৈরি হচ্ছিল।তৃণমূল তৈরি ছিল। সেজেগুজে ৫০ জন গুন্ডাবাহিনী আসল।ব্য়াপক মেরেছে।

ভাঙড়ের আহত তৃণমূল কর্মী বাবলু মল্লিক বলেছেন, আমরা ফিরছিলাম মিটিং থেকে ঝামেলা বলেই আমাদের বাঁট দিয়ে মারতে থাকে।রবিবারের ঘটনায় দু'পক্ষই পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।পঞ্চায়েত নির্বাচনের সময় বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়! সংঘর্ষ, বোমাবাজি থেকে খুন-বাদ যায়নি কিছুই।এবার লোকসভা ভোটের মুখে ফের উত্তেজনা ছড়াল ভাঙড়ে।পঞ্চায়েত নির্বাচনে একাধিকবার অশান্ত হয়েছে এই ভাঙড়। চিন্তার বিষয় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি অথচ তার আগেই ফের অশান্তির ছবি দেখা যাচ্ছে ভাঙড়ের বুকে। 

আরও পড়ুন, 'এটা অভিনেত্রীদের লড়াই নয়, মোদি-মমতার..', প্রতিক্রিয়া হুগলির BJP প্রার্থী লকেটের

প্রসঙ্গত, চলতি মাসেই জেলবন্দি তৃণমূল নেতা আরাবুল ইসলামকে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে পোলেরহাট থানার পুলিশ। ভাঙড়ের আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা খুনের ঘটনায় আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের কাশীপুর থানার পুলিশ। গত বছরের ৮ ডিসেম্বর তৎকালীন বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত কাশীপুর থানা এলাকার জিরানগাছা অঞ্চলে একটি কোম্পানির জমি ঘেরাকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটে। আরাবুল ইসলামের নেতৃত্বে এলাকা দখলের চেষ্টার অভিযোগ ওঠে। সূত্রের খবর, স্থানীয় তৃণমূল নেতা খাইরুল ইসলামকে খুন করতে সুপারি দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ।সেই ঘটনায় তৃণমূল নেতাকে হেফাজতে নিতে চেয়ে বারুইপুর আদালতে আবেদন জানিয়েছে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার পুলিশ। 

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget