এক্সপ্লোর

Bomb Recovered: বীরভূমের মাড়গ্রামে দুই ড্রাম ভর্তি বোমা উদ্ধার, তদন্তে পুলিশ

Birbhum News: মাড়গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাই ও ভাইয়ের বন্ধুকে খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদে বোমা উদ্ধার হয়েছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) আগে বারুদের স্তূপে বীরভূম। মাড়গ্রামের তৃণমূল প্রধানের ভাই ও তাঁর সঙ্গীকে খুনের ঘটনায় ধৃতদের জেরা করে উদ্ধার হল দুই ড্রাম ভর্তি তাজা বোমা। দ্বারকা নদীর ঘুটিনা ঘাটের পাড়ে ড্রামগুলি পোঁতা ছিল। গতকাল সেগুলি উদ্ধার করে মাড়গ্রাম থানার পুলিশ। দুটি ড্রামে অন্তত ৪০টি বোমা রয়েছে বলে পুলিশের অনুমান। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে।

মাড়গ্রামে ফের বোমা উদ্ধার: চলতি মাসে মাড়গ্রামে বিস্ফোরণে মৃত্যু হয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই ও এক তৃণমূল কর্মীর। তার কিছুদিন পর বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর বাড়ি থেকেও বোমা উদ্ধার হয়। ফের বোমা উদ্ধারের ঘটনা ঘটল। সূত্রের খবর, সংশ্লিষ্ট ঘটনায় ধৃতদের জেরা করে তথ্যের ভিত্তিতে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান  দুটি ড্রামে অন্তত ৪০টি বোমা রয়েছে। দিনকয়েক আগে মাড়গ্রামে তপন গ্রামে জেলবন্দি সিপিএম নেতার বাড়ির পাশ থেকে দু ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, সিপিএম নেতা ইয়াকুব শেখকে ফাঁসানোর জন্য তাঁর বাড়ির পাশে বোমা রেখে গেছেন তৃণমূল কর্মীরা। দোষীদের গ্রেফতারির দাবি তুলে পুলিশকে বোমা উদ্ধারে বাধা দেন তাঁরা। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়। 

পঞ্চায়েত ভোটের আগে বাংলা কি বোমা-বারুদের আখড়ায় পরিণত হচ্ছে? একের পর এক ঘটনায় এই প্রশ্ন ক্রমশ জোরাল হয়ে উঠছে। মাথাভাঙা, মানিকচক, কুলপি মিনাখাঁ, কাঁকিনাড়া, পূর্ব মেদিনীপুরে বোমা উদ্ধার থেকে ফাটার মতো ঘটনা ঘটেছে। আর এবার মাড়গ্রামে দু ড্রাম ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। দিনকয়েক আগেই বোমা ফেটে রক্তাক্ত হচ্ছে শৈশব। শুকনো পাতা ঝাঁট দেওয়ার সময়, বোমা ফেটে জখম হলেন মা ও ৬ বছরের শিশু। গতকাল ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ইটাবেড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুকনো পাতা ঝাঁট দিয়ে পরিষ্কার করছিলেন মা। সঙ্গে ছিল ৬ বছরের ছেলে। পাতার আড়ালে লুকিয়ে রাখা বোমা ফেটে ২ জনেই জখম হন। মা ও ছেলেকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা শুকনো পাতার স্তূপে বোমা মজুত করেছিল খতিয়ে দেখছে ভূপতিনগর থানার পুলিশ। 

আরও পড়ুন: WB Education Grant: সংঘাতের মধ্যেই সৌহার্দ্য! রাজ্যের শিক্ষায় মোটা টাকা অনুমোদন কেন্দ্রের

সেরা শিরোনাম

Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget