এক্সপ্লোর

Birbhum: পুরভোটে কত খরচ হয়েছে? হিসেব চেয়ে ৩৩৪ প্রার্থীকে শোকজ জেলাশাসকের

Birbhum Municipality election 2015: বীরভূমের পাঁচটি পৌরসভার ৩৩৪ জন প্রার্থীকে শোকজ করলেন বীরভূমের জেলাশাসক।

এরশাদ আলম, বীরভূম: ২০১৫ সালে পুরসভা ভোটের হিসাব জমা না দেওয়ায় বীরভূমের পাঁচটি পৌরসভার ৩৩৪ জন প্রার্থীকে শোকজ করলেন বীরভূমের জেলাশাসক। এই তালিকায় রয়েছে সব দলের প্রার্থীরা। আজ সেই শোকজের জবাব দিলেন বিজেপি ও নির্দল প্রার্থীদের একাংশ। 

প্রসঙ্গত, ২০১৫ সালে পুরসভা ভোট হয়। নিয়ম অনুযায়ী, প্রার্থীদের ভোটের খরচের হিসাব জমা দিতে হয় প্রশাসনের কাছে। কিন্তু পাঁচ পুরসভার ৩৩৪ জন প্রার্থী সেই হিসাব জমা দেননি। তাদের শোকজ করে তিন দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। জেলাশাসকের নির্দেশ মেনে আজ ২০১৫ সালে রামপুরহাট পুরসভার ভোটে প্রার্থী হওয়া বিজেপি ও নির্দল মিলিয়ে মোট ২০ জন আজ তাদের শোকজের উত্তর দেন জেলা প্রশাসনের কাছে। এদিন দুবরাজপুরেরও দুজন তৎকালীন বিজেপি প্রার্থীও শোকজের জবাব দেন।

এদিকে, পুরভোটের মুখে বীরভূমের দুবরাজপুরে বিজেপিতে বড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন দুবরাজপুর বিধানসভার পর্যবেক্ষক, মণ্ডল সভাপতি সহ তিন নেতা। বোলপুরের এক বিজেপি নেতাও পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন এদিন। তা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। দুবরাজপুর ও বোলপুরের ৪ জন বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূলে। শুধু দুবরাজপুরেই পদ্মশিবির ছাড়লেন ৩ নেতা। বীরভূম জেলার ১১টি বিধানসভা আসনের মধ্যে এবার শুধুমাত্র দুবরাজপুর আসনটিতেই জয়ী হয়েছে বিজেপি। আর সেই গেরুয়া গড়েই পদ্মশিবিরে ভাঙন।                                           

অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে, বোলপুরে তৃণমূলের জেলা সদর কার্যালয়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেয় দুবরাজপুরের ৩ বিজেপি নেতা। এঁদের মধ্যে প্রভাত চট্টোপাধ্যায় দুবরাজপুর বিধানসভায় বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন। সাধন ধীবর ছিলেন বিজেপির দুবরাজপুর মণ্ডলের সভাপতি। আর মলয় ধীবর ছিলেন দুবরাজপুর বিজেপির আইটি সেলের ইনচার্জ। 

এছাড়াও তৃণমূলে যোগ দিয়েছেন বোলপুরের বিজেপি নেতা অরূপ রায়, যিনি ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। 

সেরা শিরোনাম

West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget