এক্সপ্লোর

Birbhum: বীরভূমে করোনা সংক্রমণ রুখতে পুলিশের নাকা তল্লাশি, সোনাঝুরি হাটে সাফাই অভিযান

Corona Update: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতি বীরভূমজুড়ে কড়া ভূমিকায় পুলিশ প্রশাসন। তারাপীঠ মন্দির চত্বরে ৫০ জনের বেশি দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবীর ইসলাম, এরশাদ আলম, বোলপুর: রাজ্যজুড়ে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। চোখ রাঙাচ্ছে ওমিক্রন। বর্ষশেষ, বর্ষবরণে বেলাগাম বেপরোয়া উদ্‍যাপনের ফলেই করোনা সংক্রমণ বেড়েছে বলে মত চিকিৎসকদের। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, বর্ষশেষে বীরভূমে করোনা আক্রান্তের সংখ্যা যেখানে ছিল ৩৪, সেটাই সোমবার দেড়শোর চৌকাঠ পেরিয়েছে। এই পরিস্থিতিতে জেলাজুড়ে সচেতনতা বাড়াতে ফের পথে নামল পুলিশ-প্রশাসন। আজ বোলপুরের শিবতলা মোড়ে নাকা তল্লাশি চালায় পুলিশ। ফিরিয়ে দেওয়া হয় পর্যটকদের গাড়ি।

বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ কুমার দে জানান, ‘বাইরে থেকে আসা গাড়ি রুখতে নাকা চেকিং চলছে।’

অন্যদিকে, এদিন সোনাঝুরি হাটে পুলিশ, রূপপুর গ্রাম পঞ্চায়েত ও হাট কমিটির উদ্যোগে সাফাই অভিযান চালানো হয়। শান্তিনিকেতন হাট কমিটির সম্পাদক তন্ময় মিত্র জানিয়েছেন, ‘করোনা বিধি মানতে অভিযান চলছে। আমরাও চেষ্টা করছি।’

সোনাঝুরির পাশাপাশি কোপাই নদী, বল্লভপুর-সহ অন্যান্য পর্যটন কেন্দ্রেও কড়া নজরদারি চালায় প্রশাসন।

এদিকে, বক্রেশ্বর মন্দির বন্ধ না হলেও, সেখানকার উষ্ণ প্রস্রবণে পর্যটকদের স্নানে বিধিনিষেধ জারি করা হয়েছে। করোনাবিধি মেনেই সেখানে চলছে পূজার্চনা।

আজ মামা-ভাগ্নে পাহাড়ের কোলে পাহাড়েশ্বর মন্দিরে পর্যটকদের ভিড় বাড়তে থাকায় পুলিশের তরফে মাইকে প্রচার করে। সরিয়ে দেওয়া হয় পর্যটকদের।

লাভপুরের ফুল্লরা মন্দির, কঙ্কালিতলা, নলাটেশ্বরী নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে প্রশাসন সূত্রে খবর। 

এদিকে, রাজ্যে একদিনে করোনা আক্রান্তের ৬ হাজারের উপরেই রয়েছে। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হন ৬ হাজার ৭৮ জন। মৃত্যু হয় ১৩ জনের। রাজ্যে পজিটিভিটি রেট প্রায় ২০ শতাংশ। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হন ২ হাজার ৮০১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। 

রাজ্যে রকেট গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। এর মধ্যেও একাধিক জেলায় বাজারে ধরা পড়ল ঢিলেঢালা মনোভাব! দেখা গেল মাস্কহীন মুখের সারি! যদিও অনেক জায়গাতেই অভিযানে নেমেছে পুলিশ।

শিকেয় ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলার নির্দেশ। ট্রেনে ট্রেনে বাদুড়ঝোলা ভিড়। স্টেশনে শিকেয় দূরত্ববিধি। অফিসটাইমে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলার বিধি শিকেয় মেট্রো রেলেও।

সেরা শিরোনাম

Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget