এক্সপ্লোর

Birbhum News: শান্তিনিকেতনকাণ্ডে গ্রেফতার ৪, ধৃতদের মধ্যে ২ জন নাবালক

পুলিশের দাবি, ধৃতরা মূল অভিযুক্তর সঙ্গী। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের স্কেচের ভিত্তিতে গ্রেফতার। এখনও অধরা মূল অভিযুক্ত। 

আবির ইসলাম, শান্তিনিকেতন: বীরভূমের শান্তিনিকেতনে (Shantiniketan) নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন নাবালক। বৃহস্পতিবার মেলা থেকে ফেরার পথে শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার ৩ দিন পর ২ অভিযুক্তকে গতকাল রাতে পাড়ুই থেকে গ্রেফতার করে পুলিশ। আজ গ্রেফতার করা হয় ২ নাবালককে।  বীরভূমের (Birbhum) পুলিশ সুপার জানিয়েছেন, নাবালিকার বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের স্কেচ আঁকানো হয়। তার ভিত্তিতেই গতকাল রাতে প্রথমে পাড়ুই থেকে গ্রেফতার করা হয় সুনীল সোরেন ও লক্ষ্মীরাম সোরেনকে। 

মেলা থেকে ফেরার পথে শান্তিনিকেতনে গণধর্ষণের অভিযোগ:  মেলা থেকে ফেরার পথে শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনার পর ৩ দিন পেরোনোর পর ২ জনকে গ্রেফতার করল পুলিশ।  এদিকে এই ঘটনার  প্রতিবাদে গতকাল, রবিবার বিক্ষোভ দেখাল বাম ও বিজেপি। পুলিশের কাছে ক্ষোভ উগরে দিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। দাবি তোলা হয় CBI তদন্তের। গতকাল মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তীর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নির্যাতিতার গ্রামে যায়। নাবালিকা ও পরিবারের সঙ্গে কথা বলার পর, পুলিশের ভূমিকা নিয়ে সরব হন মহিলা মোর্চার সদস্যরা। তনুজা চক্রবর্তীর অভিযোগ, “পুলিশই পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে, বয়ান বদল করে গল্প বানাচ্ছে, ওরা ভয়ে আছে, আমরা সিবিআই চাই।’’ এদিনই সার্কিট হাউসে নির্যাতিতা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। 

প্রতিবাদের সরব বিরোধীরা: নির্যাতিতার পরিবার সার্কিট হাউসে রয়েছে, এখবর পেয়ে সেখানে চলে যান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। সেখানেও পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। বিকেলে নির্যাতিতার গ্রামে যান বিজেপির মুখপাত্র ভারতী ঘোষ ও দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। ভারতী ঘোষের অভিযোগ, “পরিবার বয়ান বদলাচ্ছে, পুলিশ চাপ সৃষ্টি করছে, আমরা গ্রামে ঢোকার আগেই পুলিশ নির্যাতিতা ও তার মাকে তুলে নিয়ে যায়।’’ শান্তিনিকেতনকাণ্ডের প্রতিবাদে ধর্না মঞ্চ তৈরি করে অবস্থান বিক্ষোভ দেখায় সিপিএমও।

আরও পড়ুন: West Midnapur: পুকুর সংস্কার না করেই টাকা তোলার কাজ, শাসকদলের বিরুদ্ধেই সুর চড়ালেন তৃণমূল নেতা

সেরা শিরোনাম

Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget