এক্সপ্লোর

West Midnapur: পুকুর সংস্কার না করেই টাকা তোলার কাজ, শাসকদলের বিরুদ্ধেই সুর চড়ালেন তৃণমূল নেতা

Pashcim Medinipur: সরকারি প্রকল্পে দুর্নীতির এই অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: পুকুর সংস্কার না করেই ১০০ দিনের কাজ দেখিয়ে তোলা হয়েছে ৪৯ হাজার টাকা। শাসকদল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূলেরই (TMC) এক নেতা। বিডিও-কে মেল করে অভিযোগ করা হয়েছে বলে তাঁর দাবি। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত (Gram Panchayat) প্রধান জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

পুকুর চুরি! 

এ যেন আক্ষরিক অর্থেই পুকুর চুরি।  পুকুরে দিব্যি টলটল করছে জল, অথচ এই পুকুরেই সংস্কারের কাজ দেখিয়ে ১০০ দিনের প্রকল্পে টাকা তোলার অভিযোগ উঠেছে। গত ১৫ এপ্রিল স্থানীয় তৃণমূল নেতার তরফে শাসকদল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে বিডিওর কাছে।   

সরকারি প্রকল্পে দুর্নীতির এই অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। এখানকার ১ নম্বর মকরামপুর গ্রাম পঞ্চায়েতের অভিরামপুর বুথ এলাকায় এই পুকুরে সংস্কারের কাজ দেখিয়েই টাকা তোলার অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন, অনুব্রত মণ্ডলকে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে উডবার্নে ওয়ার্ডে! বিস্ফোরক বিজেপি বিধায়ক

কী অভিযোগ? 

অভিযোগকারীর দাবি, পঞ্চায়েত দফতরে ১০০ দিনের কাজের হিসেবের খাতায় দেখানো হয়েছে, ৯ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৬ জন পুকুর সংস্কারের কাজ করেছেন। এই হিসেব দেখিয়ে তোলা হয়েছে ৪৯ হাজার টাকার বেশি। স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ, সংস্কারের কাজ দেখিয়ে টাকা তোলা হলেও আদতে কোনও কাজই হয়নি। স্থানীয় তৃণমূল নেতা শেফাল রানা বলেন, "দুর্নীতি হয়েছে। সংস্কারের কাজ হয়নি অথচ টাকা তোলা হয়েছে।" 

তৃণমূলের পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। এ নিয়ে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের চাপানউতোর।  মেদিনীপুর বিজেপির সাংগঠনিক জেলা সহ সভাপতি সমিতকুমার মণ্ডল বলেন, "রাজ্যের সব জায়গায় ১০০ দিনের কাজে দুর্নীতি হচ্ছে। কোনও তদন্ত হয় না।" এদিকে, তৃণমূলের সভাপতি বলেন, "কেন্দ্রের রিপোর্টেই ১০০ দিনের কাজে আমরা এক নম্বর। এই বিষয়টি বিডিওকে বলব খতিয়ে দেখতে।" 

এ প্রসঙ্গে নারায়ণগড়ের বিডিও জানিয়েছেন, অভিযোগ এসে থাকলে তদন্ত করে দেখা হবে। 

 

 

সেরা শিরোনাম

Congress On EC: SIR নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, নাম বাদ পড়লেও মিলবে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ, কী প্রতিক্রিয়া কংগ্রেসের ?
SIR নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, নাম বাদ পড়লেও মিলবে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ, কী প্রতিক্রিয়া কংগ্রেসের ?
News Live: কাল থেকে ধর্মঘট শুরু হওয়ার আগে, টানা ৫ দিনের ভোগান্তি এড়াতে আজ খোলা থাকবে ব্যাঙ্ক
কাল থেকে ধর্মঘট শুরু হওয়ার আগে, টানা ৫ দিনের ভোগান্তি এড়াতে আজ খোলা থাকবে ব্যাঙ্ক
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget