এক্সপ্লোর

Birbhum News: 'অভিনব উপায়' ফেল, কয়লা পাচারের প্ল্যান ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার ৭

Birbhum Coal Smuggling: অভিনব কায়দায় পাচার হওয়ার আগে প্রায় ৪৪০০ কেজি কয়লা ও আটটি মোটর সাইকেল আটক করল নলহাটি থানার পুলিশ। কীভাবে পাচারের প্ল্যান করেছিল তাঁরা ?

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অভিনব কায়দায় পাচার হওয়ার আগে প্রায় ৪৪০০ কেজি কয়লা ও আটটি মোটর সাইকেল আটক (Detain) করল নলহাটি থানার পুলিশ (Police))। গ্রেফতার সাত জন কয়লা পাচারকারি। আরও কারা জড়িয়ে রয়েছে, ঘটনার তদন্তে নেমেছে নলহাটি থানার পুলিশ।

বীরভূমে কয়লা পাচারের প্ল্যান ভেস্তে দিল পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল সন্ধ্যায় নলহাটি থানার জয়পুর গ্রামের কাছে বাইকগুলো আটক করে । সেই বাইকে করে ঝাড়খন্ড থেকে বস্তা বোঝাই করে কয়লা নলহাটি হয়ে রামপুরহাট দিকে নিয়ে যাচ্ছিল। একজন কয়লা পাচারকারী পালিয়ে গেলেও সাতজনকে গ্রেফতার করে। আজ তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। প্রসঙ্গত, অক্টোবারের শুরুতে অনুব্রতর জেলাতেই প্রচুর পরিমাণে বেআইনি কয়লা উদ্ধার করেছে পুলিশ । বীরভূমের খয়রাশোলে কয়লা উদ্ধার করে পুলিশ। বেআইনি কয়লা মজুতের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুই ভাইয়ের বিরুদ্ধে। খয়রাশোলে তাঁদের খামারবাড়ি থেকেই ৬০ টন কয়লা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে দাবি।

কয়লা উদ্ধারে অভিযান চালায় পুলিশ। খয়রাশোলের দহল গ্রামে খামারবাড়িতে মজুত রাখা ছিল ৬০ টন বেআইনি কয়লা। বেআইনি কয়লা মজুতের অভিযোগ,  শেখ সাব্বান ও শেখ আনারের বিরুদ্ধে। অভিযুক্তরা পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ হাসিবের ভাই। অভিযুক্তরা পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ হাসিবের ভাই। খয়রাশোল থানার পুলিশ উদ্ধার হওয়া কয়লা ট্র্যাক্টরে চাপিয়ে নিয়ে আসে থানায়।ওই ঘটনাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।  

আরও পড়ুন, চিরঘুমের দেশে অভিনেত্রী সোনালি চক্রবর্তী, স্ত্রীর মৃত্যুতে স্মৃতির শহরে শঙ্কর

দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, 'তৃণমূলের মদতেই কয়লা পাচার চলছে। দীর্ঘদিন ধরে এইভাবে জেলা থেকে কয়লা পাচার হচ্ছে। পুলিশ যা করছে তা আইওয়াশ। 'পাশাপাশি বীরভূমের তৃণমূল জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন,'এটা যৌথ পরিবারের খামারবাড়ি। সেখানে কে কী রেখেছে, তার দায়িত্ব হাসিবের নয়। পুলিশ তদন্ত করছে। কেউ দোষী প্রমাণিত হলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।'  প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে জেলে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এদিকে কয়লাপাচার মামলায়, তোলপাড় রাজ্য। একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তার স্ত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাদ যাননি, শ্যালিকা মেনকাও।

সেরা শিরোনাম

Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি
Tala Waterlogged News | উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
Delhi News | দীপাবলির রাতে আতসবাজিতে ঝলসে গিয়ে দিল্লিতে এক বালকের মৃত্যু
Kali Puja 2026 | কালীপুজোর পরদিনও বীরভূমের নন্দীকেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় | ABP Ananda
Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget