এক্সপ্লোর

Birbhum Accident : বীরভূমে ভয়াবহ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

Birbhum Accident : সমব্যাথী প্রকল্পের অধীনে,  মৃতদের শেষকৃত্য সম্পাদনের জন্য ২০০০ টাকা দেওয়া হবে ৷

কলকাতা : রামপুরহাট থেকে সিউড়ির পথে বাস-অটোর ভয়াবহ সংঘর্ষের ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অটোর চালক সহ ৯ মহিলা যাত্রীর মৃত্যুর ঘটনা দুঃখপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নরেন্দ্র মোদি প্রত্যেকেই। দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। শেষকৃত্যের জন্যও প্রতি পরিবারকে দেওয়া হবে ২ হাজার টাকা। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ' আমরা মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা প্রদান করব ৷ সমব্যাথী প্রকল্পের অধীনে,  মৃতদের শেষকৃত্য সম্পাদনের জন্য ২০০০ টাকা দেওয়া হবে ৷ ' 

Deeply saddened by the fatal accident in Birbhum, which led to the death of 9 people, including 8 women.

অন্যদিকে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্যুইটারে লেখেন, 'পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক শোচনীয় পথ দুর্ঘটনায় প্রাণহানির খবরে মর্মাহত। আহতদের জন্য রইল প্রার্থনা। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে ২ লক্ষ টাকা। আহতদের প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা '

প্রধানমন্ত্রীর ট্যুইটকে রিট্যুইট করে দিলীপ ঘোষ লেখেন, ' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে প্রকৃতই দেশের অভিভাবক তা তিনি আবারও প্রমাণ করলেন। বীরভূমে পথ দুর্ঘটনায় মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করলেন তিনি। ধন্যবাদ জানাই তাঁকে। '

মঙ্গলবারই রামপুরহাট থেকে সিউড়ির পথে বাস-অটোর ভয়াবহ সংঘর্ষ হয়। প্রাণ যায় অটোর চালক ও ৮ মহিলা যাত্রীর। বেপোরোয়া গতির জন্যই কি দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করেছে রাজ্য ও কেন্দ্র। রামপুরহাট থেকে সিউড়ির দিকে আসছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস। আচমকা তেলডা মোড়ের কাছে, উল্টোদিক থেকে আসা যাত্রীবোঝাই অটোটিতে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বাকিদের মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget