এক্সপ্লোর

Tarapith Temple: তারাপীঠে কৌশিকী অমাবস্যার আগে প্রস্তুতি তুঙ্গে, ভক্তদের জন্য কী বার্তা ?

Tarapith Crowd control preparation: তারাপীঠে কৌশিকী অমাবস্যার আগে প্রস্তুতি তুঙ্গে। মাঝে আর মাত্র একটি  দিন। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে মন্দির কমিটি থেকে জেলা প্রশাসন।

নান্টু পাল, বীরভূম: তারাপীঠে কৌশিকী অমাবস্যার আগে প্রস্তুতি তুঙ্গে। মাঝে আর মাত্র একটি  দিন। তারপরেই তারাপীঠে কৌশিকী অমাবস্যা ( Kaushiki New Moon) । কোভিডে জন্য পর পর  দুই বছর  কৌশিকী অমাবস্যায় পূর্ণাথীদের জন্য বন্ধ ছিল তারাপীঠ। তাই এই বছর লক্ষাধিক পূর্ণাথীর সমাগম ঘটবে।এই আশঙ্কায় ভিড় সামাল দেওয়ার জন্য ইতি মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে মন্দির কমিটি থেকে জেলা প্রশাসন। ভক্তদের জন্য শুক্রবার ও শনিবার পর পর দুই দিন সারা রাত্রি খোলা থাকবে, মন্দির কমিটি থেকে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। 

কৌশিকি অমাবস্যা দিন ভক্তদের ভিড় সামালাতে মন্দির কমিটি থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষী।মন্দির চত্বরে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। পুরো মন্দিরচত্বর সিসিটিভি লাগানো কাজ চলছে। মন্দিরেচত্বর লাইট দিয়ে সাজানো হবে।বড় পর্দার মাধ্যমে ভক্তদের আরতি দেখার ব্যবস্থা করা হবে। অপ্রতিকর ঘটনা  এড়াতে, প্রশাসনের পক্ষ থেকে শতাধিক  সিসিটিভি লাগানো  হবে। মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড করা হচ্ছে। ওয়াচ টাওয়ার, মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হবে। কথিত আছে কৌশিকী আমাবস্যা দিন তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক ব্যামাক্ষ্যাপা। তারাপীঠে শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন সাধক ব্যামাক্ষ্যাপা। দেখা দেন মা তাঁরা। সেই থেকে পালিত হয় কৌশিকি আমাবস্যা। কৌশিকী আমাবস্যায় মাকে রাজবেশে সাজিয়ে পূজো করা হয়। দূরদূরান্তে থেকে আসে সাধু সন্ন্যাসীরা।

আরও পড়ুন, বাঁশদ্রোণীতে প্রাক্তন চেয়ারম্যানের ফ্ল্যাট এবার সিল করল সিবিআই

 যদিও গতবছর তৃতীয় ঢেউ-র আশঙ্কায় কৌশিকী আমাবস্যায় বন্ধ ছিল তারাপীঠের মন্দির। একুশ সালে ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল মন্দির। ৬ দিন মন্দির বন্ধ থাকলেও মায়ের নিত্যপুজো হয়েছে নিয়ম মেনেই। তারাপীঠে কৌশিকী আমাবস্যা নিয়ে মন্দির কমিটি, হোটেল মালিক, অটো ইউনিয়নদেরকে নিয়ে  বৈঠকে করে প্রশাসন।সেখানেই ওই সিদ্ধান্ত গ্রহন করা হয়।  বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ আধিকারিক নগেন্দ্র ত্রিপাঠী, ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা, তারাময় মুখ্যপাধ্যায় মন্দির কমিটি সভাপতি-সহ আরও অনেকে।  করোনার কারণে আগেরবার কৌশিকী অমাবস্যায় পুন্যার্থীদের প্রবেশ বন্ধ করা হয়। মন্দির কমিটি তারাময় মুখ্যপাধ্যায় বলেন,' প্রতিবছরই বহু মানুষের সমাগম হয় এই দিন। তাই এই পরিস্থিতিতে সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেদিক মাথায় রেখেই এই সিদ্ধান্ত।' যদিও এবার সেই বাধা আর রইল না। মূলত এবছর আগের থেকে অনেকটাই কমে এসেছে কোভিড সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যাও অনেকটাই কমেছে। আগের মতো আর সেই ততটা আশঙ্কা নেই। কমেছে মৃত্যুর হারও। তবে কোভিড বিধি মেনেই সর্বত্র যেতে সতর্ক করা হচ্ছে। মাস্ক পরার পাশাপাশি, সামাজিক দূরত্ব মেনে চলার কথাও মনে করাচ্ছে বারবার প্রশাসন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget