এক্সপ্লোর

Birbhum News: পঞ্চায়েত ভোটের আগে পুলিশের জালে বীরভূমের 'লাদেন' !

Birbhum Crime: বীরভূমের কাঁকড়তলা থানা এলাকায়, বেআইনি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।

এরশাদ আলম, বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে রাজ্যে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। ফের বীরভূম (Birbhum)। পুলিশের জালে বছর ১৯-র এক দুষ্কৃতি। বীরভূমের কাঁকড়তলা থানার অন্তর্গত সতিঘাট থেকে বিনোদপুর যাওয়ার রাস্তায়, বৃহস্পতিবার ভোররাতে বেআইনি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি-সহ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ (Police) ।

পুলিশ জানিয়েছে, ধৃত দুষ্কৃতির নাম শেখ আলাউদ্দিন ওরফে লাদেন। সে বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁকড়তলা গ্রামের বাসিন্দা। গোপন সূত্র খবর আসে, সতিঘাট থেকে বিনোদপুর যাওয়ার রাস্তায় এক যুবক বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। সেই সময় কাঁকড়তলা থানার এক বিশেষ পুলিশ বাহিনী হানা দেয় ওই এলাকায়। যুবককে পাকড়াও করে। তাঁর কাছ থেকে একটি দেশি পাইপ গান এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়। ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। প্রসঙ্গত, এর আগেও বীরভূমে একাধিকবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। চলতি মাসের মাঝামাঝি বীরভূমে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। নলহাটি থানার নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয় একাধিক অস্ত্র। সম্প্রতি বীরভূমের সাঁইথিয়ার গ্রামে দু-পক্ষের বোমাবাজিতে হাত-পা উড়ে যায় এক যুবকের। গুরুতরভাবে জখম হয় এক নাবালকও। সেই ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ রয়েছে। ফের সেই জেলাতেই অস্ত্র উদ্ধার হয়েছে। নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয় ২টি নাইন এমএম, একটি ওয়ান শটার ও ১১ রাউন্ড গুলি। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয় ১ জন।  

আরও পড়ুন, সোনা পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে !

 জানা গিয়েছে, ওই এলাকাটি ঝাড়খণ্ড সীমানার কাছে। সেখানে বাইকআরোহীকে দেখে সন্দেহ হওয়ায়, তাকে আটক করে পুলিশ। পরে ওই ব্যক্তির ব্যাগ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে ২টি নাইনএমএম ও একটি ওয়ান শটার রযেছে। এছাড়াও তার কাছ থেকে ১১ রাউন্ড গুলি পাওয়া যায়। তবে, কী কারণে এই অস্ত্র নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি ? কোথায় যাচ্ছিল ? তারই খোঁজ করার চেষ্টা করছে পুলিশ। কারও কাছে কী অস্ত্র বিক্রির পরিকল্পনা ছিল ? সেটাও খতিয়ে দেখছে পুলিশ। সিউড়িতে একটি সরকারি অনুষ্ঠানে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করে ছিলেন, 'ঝাড়খণ্ড থেকে প্রচুর অস্ত্র ঢুকছে বীরভূমে।' পাশাপাশি,  রানাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'উত্তরবঙ্গকে অশান্ত করতে সীমান্ত থেকে অস্ত্র আসছে। উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করতে বিহার থেকে অস্ত্র আসছে। বিহার থেকে ১ হাজার টাকায় অস্ত্র ঢুকছে, ওপার থেকেও অস্ত্র ঢুকছে। উত্তরবঙ্গে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে’। যার পরই পুলিশ-প্রশাসনকে কড়া নজর রাখার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, 'নাকা তল্লাশি বাড়াতে হবে, কড়া নজর রাখতে হবে'। 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget