এক্সপ্লোর

Birbhum: বীরভূমে অস্থায়ী স্বাস্থ্যকর্মীর 'খুন' ঘিরে শুরু রাজনৈতিক তরজা

Birbhum News: পাড়ুইয়ে স্বাস্থ্যকর্মী খুন নিয়ে পুলিশের ভূমিকায় সরব বিজেপি। পাল্টা জবাব দিল তৃণমূল। ইলামবাজারের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি ফজলুর রহমান বলেন, 'বিজেপি নাটক করছে, উস্কানিমূলক মন্তব্য করছে'

আবির ইসলাম, বীরভূম: বীরভূমের পাড়ুইয়ে অস্থায়ী স্বাস্থ্যকর্মীর (health worker) খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা (Political turmoil)। শনিবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করার পর, বিজেপির (BJP) এক প্রতিনিধিদল পুলিশের ভূমিকার সমালোচনা করেছে। পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল। খুনের অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

ঘটনার সূত্রপাত ও রাজনৈতিক তরজা

উপ স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে উদ্ধার হয়েছিল এক অস্থায়ী কর্মীর রক্তাক্ত মৃতদেহ। খুনের ঘটনার ৪ দিনের মাথায় গ্রেফতার হলেন ওই উপ স্বাস্থ্যকেন্দ্রেরই এক স্বাস্থ্যকর্মী। আর এই ঘটনাতেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

বুধবার সন্ধেয় বীরভূমের পাড়ুইয়ের বাতিকার উপ স্বাস্থ্যকেন্দ্রের একটি ঘর থেকে উদ্ধার হয়েছিল এক স্বাস্থ্যকর্মীর মৃতদেহ। ইলামবাজারের ক্ষুদ্রপুরের বাসিন্দা ওই মহিলা উপ স্বাস্থ্যকেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন। 

স্থানীয় সূত্রে খবর, গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ঘরের মেঝেতে পড়ে ছিল দেহ। মুখ দিয়ে বেরোচ্ছিল রক্ত। পরের দিনই থানায় খুনের অভিযোগ করে পরিবার। 

মৃতার বাড়িতে বিজেপির প্রতিনিধি দল

এই অবস্থায় শনিবার সকালে, মৃতার বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে বিজেপির একটি প্রতিনিধি দল। সেই দলে উপস্থিত ছিলেন গেরুয়া শিবিরের ৬ বিধায়ক। 

বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর কথায়, 'যেভাবে একের পর এক খুন হচ্ছে তাতে বুঝতেই পারছেন কী পরিস্থিতি! পুলিশ কী করছে? তবে পরিবারের পাশে আছি আমরা।'

পাড়ুইয়ে স্বাস্থ্যকর্মী খুন নিয়ে পুলিশের ভূমিকায় সরব বিজেপি। আর তাতেই পাল্টা জবাব দিল তৃণমূল। ইলামবাজারের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি ফজলুর রহমান বলেন, 'বিজেপি নাটক করছে, উস্কানিমূলক মন্তব্য করছে'

আরও পড়ুন: Kolkata Crime News : ইলেকট্রিক মিটার পরীক্ষার নামে একাকী বৃদ্ধার হাত-পা-মুখ বেঁধে রোমহর্ষক ডাকাতি! অভিযোগ বেহালাতে

 তবে এই ঘটনায় বিচার চায় মৃতার পরিবার। মৃতার মা বারবার বলছেন, 'দোষীদের কঠোর শাস্তি চাই।'

স্বাস্থ্যকর্মীকে খুনের অভিযোগে বাতিকার গ্রাম থেকে শুক্রবার রাতে একই উপ স্বাস্থ্যকেন্দ্রের স্থায়ী কর্মী শ্রীদাস হাঁসদাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget