এক্সপ্লোর

Birbhum: সিউড়িতে বেসরকারি ব্যাঙ্কে চুরি, এলাকায় চাঞ্চল্য

Birbhum News: সোমবার সকালে এই ব্যাঙ্কের শাখা খুলতে এসে এমন ঘটনা নজরে আসে। যেখানে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যায়, এক ব্যক্তি দরজা ভেঙ্গে ওই শাখার ভিতরে ঢোকেন।

এরশাদ আলম, বীরভূম: সিউড়ি থানার অন্তর্গত পাথরচাপুরি গ্রামে থাকা একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় চুরির ঘটনা। সোমবার সকালে এই ব্যাঙ্কের শাখা খুলতে এসে এমন ঘটনা নজরে আসে। যেখানে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যায়, এক ব্যক্তি দরজা ভেঙ্গে ওই শাখার ভিতরে ঢোকেন। তারপর তিনি এই কাজ চালান। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যাঙ্কের শাখার দায়িত্বে থাকা আধিকারিকদের তরফ থেকে দাবি করা হয়েছে, ভল্ট ভাঙ্গার চেষ্টা করা হলেও তা পারেনি এবং টাকা এখনো পর্যন্ত মনে হচ্ছে সুরক্ষিত আছে। তবে অফিসের মধ্যে থাকা ১০ টি ট্যাবের মধ্যে ৯টি ট্যাব উধাও হয়ে গিয়েছে। বাকি ফাইলপত্র এবং অন্যান্য জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

কিছুদিন আগেই, ভয়াবহ চুরির ঘটনা ঘটেছিল বাঁকুড়ায় (Bankura)। বন্ধ ঘরের তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। গলির ভিতরে  সি সি ক্যামেরায় ধরা পড়ল দুই সন্দেহভাজনের ছবি। বাঁকুড়া শহরে বন্ধ ঘরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ৭ নং ওয়ার্ডের সারদাপল্লী মাঠপাড়া এলাকায়। পেশায় স্বর্ণ ব্যবসায়ী শম্ভূনাথ দে র বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে বাঁকুড়া সদর থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে শম্ভুনাথ দে পেশায় স্বর্ন ব্যবসায়ী। মেয়ের শ্বশুরবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়ার রঘুনাথপুরে সস্ত্রীক গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই বাড়ি ছিল তালাবন্দী। স্থানীয়রা দেখেন বাড়ির সামনে দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপর স্থানীয়রাই প্রথমে শম্ভূনাথ দেকে টেলিফোনে খবর দেন। খবর দেওয়া হয়  বাঁকুড়া সদর থানার পুলিশকে। এরপরই পুলিশ ওই বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশ তদন্ত করতে গিয়ে স্থানীয় দোকানে লাগানো সিসি ক্যামেরা খতিয়ে দেখেন। সেই সিসি ক্যামেরায় ধরা পড়েছে গলির মধ্যে সাইকেল নিয়ে দুই সন্দেহভাজন কে ঘোরাঘুরি করতে। তারা কারা তা খতিয়ে দেখছে পুলিশ।  

 

 

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget