এক্সপ্লোর

Birbhum News: সতীপীঠের ৫১ পীঠ কঙ্কালীতলা, কোভিড-বিধি মেনে চলছে পৌষকালী পুজোয়

অমাবস্যা উপলক্ষে চলছে বিশেষ পুজো, ভক্তের সমাগম হয়েছে। যদিও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পালন হচ্ছে সমস্ত বিধি। মাস্ক পরে ও নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে চলছে পুজো। 

শান্তিনিকেতন, আবীর ইসলাম: আজ পৌষ (Poush) অমাবস্যা। অনেকেই মনে করেন আজ সর্বসিদ্ধিযোগ রয়েছে। গতকাল রাত ২টোয় অমাবস্যা তিথি শুরু হয়েছে। সতীপীঠের অন্যতম ৫১ পীঠ কঙ্কালীতলা মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পুজো। ৩৬৫ দিনই ভক্তদের ভিড় থাকে থাকে মন্দিরে। তবে আজ অমাবস্যা উপলক্ষে চলছে বিশেষ পুজো। ভক্তের সমাগম হয়েছে। যদিও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পালন হচ্ছে সমস্ত বিধি। মাস্ক পরে ও নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে চলছে পুজো। 

সকলেরই মুখে মাস্ক রয়েছে, পাশাপাশি শান্তিনিকেতন থানার দুই ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। তাঁরা দূরত্ব-বিধির দিকটি নজরে রাখছেন।, সকলকে মাস্ক ব্যবহার জন্য অনুরোধ করা হচ্ছে। আজ সারাদিনই অমাবস্য়ার উপলক্ষে এই বিশেষ পুজো চলবে। সকালে মাকে স্নান করানো হয়েছে। দুপুরে মায়ের ভোগে ছিল পোলাও, ফ্রাইড রাইস, বিভিন্ন ভাজা, ডাল, দুই রকমের সবজি, চাটনি, পরমান্ন, মিষ্টি। এর পর রাত আটটা নাগাদ শুরু হবে যজ্ঞ। রাত ১২.২৬ নাগাদ অমাবস্যা ছাড়বে। 

কথিত আছে, কঙ্কালীতলায় সতীর কাঁক অর্থাত্‍ কোমর পড়েছিল। সেই থেকেই এই তীর্থের নাম কঙ্কালীতলা। মতভেদে, দক্ষযজ্ঞের পর সেখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল, সেই থেকেই এই নামকরণ। এই শক্তিপীঠের দেবী গর্ভাদেবী নামে প্রসিদ্ধ ও ভৈরব রুরু নামে পূজিত হন। 

দেবীর মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে। স্থানীয়রা বলেন বহু মাহাত্ম্য লুকিয়ে রয়েছে তাতে। কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্থর খণ্ড আছে, যেগুলিকে সাধকরা দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেছেন। এই প্রস্থর খণ্ডগুলি কুণ্ড জলে শুকিয়ে যাওয়ার পর তোলা হয়, পরে পুজোর পর সেগুলিকে পুনরায় কুন্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়। কথিত আছে, কঙ্কালীতলার কুন্ডের সঙ্গে কাশীর মনিকরনিকা ঘাটের সরাসরি সংযোগ রয়েছে। কঙ্কালীতলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রকম অলৌকিক ঘটনাও।

উল্লেখ্য, রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। আগামিকাল থেকে রাজ্যে জারি হচ্ছে আংশিক বিধিনিষেধ। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget