এক্সপ্লোর

Birbhum News: বীরভূমের মহম্মদবাজারে পাথর ব্যবসায়ীকে গুলি করে 'খুন'

Birbhum Shoot Out Case: বীরভূমের মহম্মদবাজারে পাথর ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ, ব্যবসায়িক শত্রুতা নাকি তোলাবাজির বলি? তদন্ত শুরু করেছে পুলিশ।

বীরভূম : বীরভূমের মহম্মদবাজারে শ্যুটআউট ( Birbhum ShootOut)। পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন করা অভিযোগ উঠেছে। খাদান থেকে বাড়ি ফেরার পথে বাইক থামিয়ে পরপর ৩টি গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। এরপর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

সিউড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, নিহত ওই ব্যবসায়ীর নাম তাপস দাস। ব্যবসায়িক শত্রুতা নাকি তোলাবাজির বলি? তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার শ্যুটআউটকাণ্ড ঘটেছে এরাজ্যে। এবং এর আগেও ব্যবসায়ীদের তাক করে গুলি চালানো হয়েছে। গত ফেব্রুয়ারি মাসেও আসানসোলে হোটেলে হাড়হিম করা শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। হোটেলে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মালিককে পরপর গুলি করা হয়েছিল। 

আসানসোলে পুলিশ লাইনের পাশেই ছিল ওই হোটেল। সেখানে ঢুকে মালিককে গুলি করে দুষ্কৃতীরা। হোটেলের লাউঞ্জে বসে ব্যবসা সংক্রান্ত আলোচনার সময় আচমকা পরপর গুলি করা হয়। শহরের বুকে অভিজাত হোটেলের মালিককে পরপর গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই ব্যবসায়ীকে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই ব্যবসায়ী মারা গিয়েছিলেন।  

যেখানে ঘটনাটি ঘটেছিল তার ১০০ মিটারের মধ্যেই মন্ত্রী মলয় ঘটকের বাড়ি। ২ জন আততায়ী ছিল। দুজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। নিরাপত্তারক্ষীকে আগ্নেয়াস্ত্রের সামনে রেখে ভয় দেখিয়ে সরানো হয়েছিল বলে অভিযোগ। তারপরে ঢুকেই কোনও কথা না বলেই গুলি চালানো হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানাছিলেন। ৪টি গুলি, মাথায়, বুকে, পেটে গুলির আঘাত ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল বলে সূত্রের খবর।   

আরও পড়ুন, যাদবপুরে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগে রাজ্যপালের সমালোচনায় ব্রাত্য বসু

সূত্রের খবর, মৃতের নাম ছিল অরবিন্দ ভগত। হোটেল-সহ একাধিক ব্যবসার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সন্ধেয় হোটেলের লাউঞ্জে বসে, ২ ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক আলোচনা সারছিলেন অরবিন্দ। সেই সময় নিরাপত্তারক্ষীকে গান পয়েন্টে রেখে হোটেলে ঢুকে পড়েছিলেন ২ আততায়ী। এরপর মিনিট খানেকের অপারেশন। যদিও প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য বলেছিলেন, 'ওই এলাকায় শিল্প এলাকা, খনি এলাকা, অত্যন্ত অস্থির এলাকা। যেখানে ঘটনাটি হয়েছে তার কাছেই রয়েছে মন্ত্রীর বাড়ি। তার কিছু দূরেই রয়েছে পুলিশের কেন্দ্র। যা হয়েছে মনে হয়েছে পুলিশের ভয় আর নেই। মন্ত্রীর জীবনহানিও হতে পারে। এটা কেন হয়েছে, বের করা প্রয়োজন।'

সেরা শিরোনাম

Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget