এক্সপ্লোর

Siuri : জেলে অনুব্রত, সিউড়িতে শুভেন্দুর সঙ্গে তৃণমূলের ২ কাউন্সিলর ! শুরু জল্পনা

TMC Councilors and Suvendu Adhikari : সিউড়ির বামনী কালীতলায় শুভেন্দুর সঙ্গে দেখা যায় সিউড়ির দুই তৃণমূল কাউন্সিলরকে

সিউড়ি (বীরভূম) : জেলায় দলের সংগঠন মজবুত রাখার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেই অনুব্রত মণ্ডলই (Anubrata Mondal) এখন জেলে। এই পরিস্থিতিতে বীরভূমে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা গেল তৃণমূলের ২ কাউন্সিলরকে। সিউড়ির বামনী কালীতলায় শুভেন্দুর সঙ্গে দেখা যায় সিউড়ির দুই তৃণমূল কাউন্সিলরকে (TMC Councillors)। বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় ও কুন্দন দে। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিয়েছেন শুভেন্দু।

দুই তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জল্পনা-

যদিও বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, জন্মলগ্ন থেকে তৃণমূলে আছি এবং থাকব। বিতর্কের কোনও ব্যাপার নেই। পার্টিও আমাকে ফোন করেনি। 

এদিকে তৃণমূল কাউন্সিলর কুন্দন দে-র কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তবে এপ্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে বোলপুরে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "শুভেন্দু অধিকারীর সঙ্গে কারা এসে কথা বলছেন, কী কথা বলছেন, সেটা তাঁদেরই জিজ্ঞাসা করতে হবে। আমরা বিজেপি, আমাদের চিন্তন নিয়ে এগিয়ে যাচ্ছি। যাঁরা মনে করবেন এই গঙ্গায় নামার প্রয়োজন আছেন, স্নান করার প্রয়োজন আছে, তাঁরা স্নান করবেন। আমরা আমাদের কাজ করছি। তৃণমূল ভাববে, তারা কাদের নিয়ে ঘর করছে। স্বাভাবিকভাবেই, যা ঘটনা ঘটছে দেখতে থাকুন। সময়ের অপেক্ষা করুন।"

এদিকে পঞ্চায়েত ভোটের আগে, শুভেন্দু-গড়ে ধাক্কা খেয়েছে বিজেপি। তমলুক সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপির ২ নেতা। পদত্যাগীদের অভিযোগ মানতে নারাজ জেলা বিজেপি সভাপতি। ১২ অক্টোবর দলবিরোধী কাজের জন্য এই দুই নেতাকে শোকজ করেছিল জেলা নেতৃত্ব। শোকজের উত্তর দেওয়ার আগেই ইস্তফা দিলেন তাঁরা। বিজেপিতে আদি-নব্যের লড়াইয়ের অভিযোগ তুলে কটাক্ষ করেছে তৃণমূল।

পদত্যাগী বিজেপি নেতা বটকৃষ্ণ দাস বলেন, “আমাকে শোকজ করেছে। তৃণমূল থেকে আসা নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। নন্দীগ্রামে আমরা জিতিয়েছি। সভাপতি নিজের মতো কমিটি তৈরি। আমাদের গুরুত্ব দেয় না।’’

অভিযোগ মানতে নারাজ বিজেপি। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “দুই নেতাকেই যোগ্য সম্মান দেওয়া হয়েছে। আর এই পরিবর্তন জেলা ও রাজ্য কমিটির অনুমোদন সাপেক্ষে করা হয়েছে। যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন।’’

আরও পড়ুন ; পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু-গড়ে বিজেপির ধাক্কা, ইস্তফা দুই নেতার

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget