এক্সপ্লোর

Birbhum : বল ভেবে হাত দেয় বোমায় ! জখম বালকের মৃত্যু হাসপাতালে

Bomb Blast : আবার বোমা-বারুদের আস্ফালন। আবার রক্তাক্ত শৈশব। মানিকচক, সাঁইথিয়া, কাঁকিনাড়ার পর, এবার বীরভূমের মাড়গ্রাম

বর্ধমান : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে ফের বোমার বলি শৈশব। বীরভূমের (Birbhum) মাড়গ্রামের একডালা গ্রামে বোমা ফেটে গুরুতর জখম ৮ বছরের বালকের মৃত্যু হল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Burdwan Medical College and Hospital)। আজ ভোরে তার মৃত্যু হয়। ঘটনার দিনই দুই বালকের দাদু, জামিরুল ইসলামকে গ্রেফতার করে মাড়গ্রাম থানার পুলিশ। 

আবার বোমা-বারুদের আস্ফালন। আবার রক্তাক্ত শৈশব। মানিকচক, সাঁইথিয়া, কাঁকিনাড়ার পর, এবার বীরভূমের মাড়গ্রাম। বোমা ফেটে মারাত্মক জখম হয় ২ ভাই। বীভৎসভাবে পুড়ে যায় ছোট্ট দুটো শরীর। 

বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে, মামারবাড়িতে বেড়াতে এসেছিল দুই মাসতুতো ভাই। দুজনেরই বয়স ৮ বছর। শুক্রবার সকালে বাড়ির দোতলায় বসে খেলছিল দুই ভাই। বল ভেবে হাত দেয় বোমায়। তখনই আচমকা বিস্ফোরণ। সবাই দৌড়ে এসে দেখে, ঝলসে গেছে দুটো শরীর। পুড়ে গেছে মুখ। আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয় দুই বালককে। অবস্থার অবনতি হওয়ায়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্য়াল কলেজে। 

এদিকে, বোমা বিস্ফোরণের দাবি মানতে নারাজ ছিল দুই শিশুর আত্মীয়রা। তাঁদের দাবি, বোমা নয়, চকোলেট বোমা ফেটে আহত হয়েছে দুই ভাই। বিস্ফোরণে বাড়িতে বড় ফাটল ধরে। ছড়িয়ে ছিটিয়ে ছিল সুতলি দড়ি। তারপরেও বোমা নয়, বাজি ফেটেই দুর্ঘটনা বলে দাবি করে আহত বালকের পরিবার। 

গত মাসের ১৫ তারিখে বীরভূমের সাঁইথিয়ায় বিস্ফোরণে পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর। গুরুতর জখম হন আরও এক কিশোর। পঞ্চায়েত ভোটের আগে, বীরভূমের আরেক তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় বিস্ফোরণ। মারাত্মক জখম হয় ৮ বছরের দুই ভাই। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। 

এদিকে, মাড়গ্রামের ঘটনায় বীরভূম পুলিশ সুপার জানান, বাজি নয়, বোমা ফেটেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা। বাড়ির মালিক জামিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 

এদিকে, পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বেআইনি অস্ত্রের হদিশ মিলছে প্রায় প্রতিদিনই! দিনকয়েক আগেই বীরভূমের সদাইপুরে অস্ত্র সহ ১ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় একটি দেশি পাইপগান ও ২ রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার গভীর রাতে সদাইপুরের সাহাপুরে এক গাড়ি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ শেখ আনসার নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে সদাইপুর থানার পুলিশ।

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget