এক্সপ্লোর

Anubrata Mondal: অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূমের কোর কমিটি, অভিষেকের বার্তার পরে এক টেবিলে কাজল

Anubrata Birbhum Core Committee: তিহাড় থেকে ফেরার পর আজ প্রথম বৈঠক, অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূমের কোর কমিটি

ভাস্কর মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, বীরভূম: অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূমের কোর কমিটি। সূত্র মারফত খবর, ১৫ ডিসেম্বর বীরভূমে ফের কোর কমিটির বৈঠক হবে। অভিষেকের বার্তার পরে এক টেবিলে কেষ্ট-কাজল। 

অনুব্রত মণ্ডল তিহাড় থেকে ফেরার পর আজ প্রথম কোর কমিটির বৈঠক বীরভূমে। মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ
আজ দুপুরে বোলপুরের তৃণমূলের জেলা পার্টি অফিসে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। ৬ জন কোর কমিটির সদস্য় বৈঠকে উপস্থিত ছিলেন।
উপস্থিত থাকার কথা ছিল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল-সহ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ২ প্রতিনিধির। অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পরই জেলার দায়িত্ব নিয়েছিলে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৈরি করেছিলেন কোর কমিটি। তার পর থেকেই জেলার দলীয় কাজকর্ম পরিচালনা করছে  এই কোর কমিটি। সেই কমিটির অন্য়তম সদস্য় জেলার সভাধিপতি কাজল শেখ। 

শনিবার দুপুর ৩টেয় তৃণমূলের কোর কমিটির বৈঠক শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী তিনটের আগেই বোলপুর পার্টি অফিসে চলে আসেন কোর কমিটির ৫জন সদস্য। ৩টে ১৫ মিনিটে, আসেন অনুব্রত মণ্ডল।অথচ, তখনও পৌঁছননি কাজল শেখ । শেষমেশ তিনি পৌঁছন আরও ২০ মিনিট পর। ৩টে ৩৫-এ। তারপর শুরু হয় বৈঠক। কিন্তু সূত্রের দাবি, পার্টি অফিসের কাছাকাছিই ছিলেন কাজল শেখ। অর্থাৎ কোর কমিটির বৈঠকেও যে সন্ধি হয়নি তা স্পষ্ট। যদিও রাজনীতির পোড় খাওয়া খেলোয়াড় হিসাবে বৈঠক থেকে বেরিয়ে ফের পুরনো বুলি আওড়ালেন কাজল।

আরও পড়ুন, আগরায় কনফারেন্সে যাওয়ার সময় দুর্ঘটনা, গুরুতর আহত চিকিৎসক রাজা ধর

দেখা হল। কথা হল। কিন্তু দূরত্ব কি আদৌ ঘুঁচল? না কি অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের দ্বন্দ্ব আরও জোরালো হল? বীরভূমের রাশ অনুব্রত'র হাতে না কি সার্বিকভাবে কোর কমিটির হাতে, তীব্র হল জল্পনা? শনিবার বীরভূমে কোর কমিটির বৈঠকে মুখোমুখি হন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। প্রায় এক ঘণ্টা ধরে চলল রুদ্ধদ্বার আলোচনা। কিন্তু বরফ যে মোটেও গলেনি তা স্পষ্ট হয়ে গেল মিটিং শেষ হওয়ার পরই। বৈঠক কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, কোর কমিটির চেয়ারম্যান করা হয়েছে, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সদস্য সংখ্যা ৬ থেকে বেড়ে হয়েছে ৭। অথচ কিছুক্ষণের মধ্যেই কাজল শেখ দাবি করলেন, অনুব্রত মণ্ডল চেয়ারম্যান হননি।অর্থাৎ বুঝিয়ে দিলেন তিনি নিছকই একজন সদস্য়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget