এক্সপ্লোর

Birbhum News: স্কুটিতে করে নিয়ে যাওয়ার সময় বোমা ফেটে জখম ২ দুষ্কৃতী, উদ্দেশ্য ছিল হামলা চালানোর ?

Bomb Burst: প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে, এই দুই দুষ্কৃতী বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে কোথাও হামলা চালানোর জন্য যাচ্ছিল।

ভাস্কর মুখোপাধ্যায়, নলহাটি : বোমা ফেটে জখম হল দুই দুষ্কৃতী। স্কুটিতে করে বোমা নিয়ে যাওয়ার সময় তা ফেটে যায়। জখমদের নাম মুকুলেশউদ্দিন আলি ও শেখ রাহুল। আহতদের বাড়ি মাড়গ্রাম ও রামপুরহাট থানার জয়কৃষ্ণপুর গ্রামে। রবিবার ঘটনাটি ঘটেছে নলহাটি থানার সরধা গ্রামে। ঘটনার পর এক দুষ্কৃতীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। অন্যজন অবশ্য পালাতে সফল হয়। পরে তাকে পুলিশ গ্রেফতার  করে। ধৃতদের কাছ থেকে গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বেলা ১১টা নাগাদ বীরভূমের নলহাটি থানার সরধা গ্রামের পেট্রোল পাম্পের কাছে মুকুলেশউদ্দিন ও রাহুল একটি স্কুটিতে করে বোমা ও গুলিভর্তি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল। স্কুটিতে থাকা বোমা আচমকা ফেটে গিয়ে জখম হয় তারা। বোমা ফাটার শব্দে ঘটনাস্থলে জড়ো হয় গ্রামবাসী। তারা আহতদের উদ্ধার করে। এরপর তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ তাদের জেরা ও তল্লাশি করে একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। 

প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে, এই দুই দুষ্কৃতী বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে কোথাও হামলা চালানোর জন্য যাচ্ছিল। সেই সময় তাদের সঙ্গে থাকা বোমা ফেটে গিয়ে তারা জখম হয়। তাদের উদ্ধার করে নলহাটি ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

গত বছর অক্টোবর মাসে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে (Bomb Blast) মৃত্য়ু হয় এক যুবকের। গুরতর আহত  হন আরেক যুবক। স্থানীয় সূত্রে দাবি, কলাবাগানে বোমা বাঁধার সময় আচমকা বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্ত শুরু করে হরিহরপাড়া থানার পুলিশ (Hariharpara Police Station)। 

কলাবাগানে পড়ে থাকে মৃতদেহ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল বোমা। পঞ্চায়েত ভোট পর্ব মিটে যাওয়ার বেশ কয়েক মাস পরেও ফের বিস্ফোরণে রক্তাক্ত হয় মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া। দুপুরে আমচকা বিস্ফোরণ কেঁপে ওঠে স্থানীয় খলিলবাদ মাঠ এলাকা।

স্থানীয় সূ্ত্রে জানা যায়, বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মৃত্য়ু হয় এক যুবকের। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবক সাজিজুল শেখ হরিহরপাড়ার লোচন মাটি গ্রামের বাসিন্দা। বিস্ফোরণে আহত হন লালন মণ্ডল নামে আরেক যুবক। বাকিরা পালিয়ে যান বলে পুলিশ সূত্রে খবর।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা ঘুমিয়েছিলাম। আমার ভাইপোর মুখে খবর পেয়ে এলাম। বোমা বাঁধছিল। এখানে এসে শুনলাম বোমা বিস্ফোরণ হয়ে একজন মারা গেল। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিহরপাড়া থানার পুলিশ। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget