এক্সপ্লোর

Visva Bharati University News : ছাত্রের বিরুদ্ধে জাতি বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ, গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক

Birbhum News : সিউড়ি জেলা আদালত জামিনের আর্জি খারিজ করে দিয়ে গ্রেফতারের নির্দেশ দেয় ৷ যার পর এই বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অধ্যাপক। হাইকোর্ট তাঁর মামলা গ্রহণ করেনি ৷

আবীর ইসলাম, বীরভূম : ছাত্রের বিরুদ্ধে জাতি বৈষম্যমূলক মন্তব্যের (Racist Comment) অভিযোগে গ্রেফতার হলেন বিশ্বভারতীর (Viswa Bharati University) সঙ্গীত ভবনের এক অধ্যাপক। শান্তিনিকেতন থানার (Shantiniketan Police Station) পুলিশের বিশেষ দল কলকাতা থেকে গ্রেফতার করে অভিযুক্ত অধ্যাপক সুমিত বসুকে। উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন এক ছাত্রের উদ্দেশ্যে বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপক জাতি বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।

ঠিক কী অভিযোগ

অভিযোগ, উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ১৭ সেপ্টেম্বর বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌয়ের উদ্দেশ্যে জাতি বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসু। শান্তিনিকেতনের (Shantiniketan) শ্যামবাটি বাজার এলাকায় প্রকাশ্য রাস্তায় যে ঘটনা ঘটেছিল বলেই অভিযোগ। সঙ্গীত ভবনের মণিপুরী বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে যে মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্র। অভিযোগকারী ছাত্র সোমনাথ সৌ বলেন, "আমাকে নীচু জাতি বলে নানান কটূক্তি করেছিলেন উনি। একজন অধ্যাপক হয়ে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কথা কীভাবে বলতে পারেন? আমি থানায় অভিযোগ করেছিলাম।" 

আদালতের হস্তক্ষেপের পর গ্রেফতার

এফআইআরের (FIR) বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত অধ্যাপক। সিউড়ি জেলা আদালত অধ্যাপক সুমিত বসুর জামিনের আর্জি খারিজ করে দিয়ে গ্রেফতারের নির্দেশ দেয় ৷ যার পর এই বিষয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন অধ্যাপক। হাইকোর্ট তাঁর মামলা গ্রহণ করেনি ৷ শান্তিনিকেতন থানার পুলিশের এক বিশেষ দল কলকাতা থেকে বিশ্বভারতীর অধ্যাপককে গ্রেপ্তার করে৷ অভিযোগকারী ছাত্র যে গ্রেফতারির পর জানিয়েছেন, 'আইনের প্রতি আমার ভরসা আছে , দোষী উপযুক্ত শাস্তি পাবে। একজন শিক্ষক হয়ে এই ধরনের মন্তব্য কোন ছাত্র আশা করে না।' গ্রেফতার হওয়া অধ্যাপকের কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

আরও পড়ুন- হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টা বনধের ডাক দিল বিজেপি

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget