এক্সপ্লোর

Nadia: হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির

Nadia News: নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে মদ খাইয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। ধর্ষণের পরের দিন মৃত্যু হয় নাবালিকার।

সুজিত মণ্ডল, হাঁসখালি (নদিয়া): হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ কাণ্ডের (rape case) প্রতিবাদে আগামীকাল অর্থাৎ সোমবার ১২ ঘণ্টা বনধের (strike) ডাক দেওয়া হল। হাঁসখালি থানা এলাকায় বনধের ডাক দিল বিজেপির (BJP) নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। 

হাঁসখালিতে ধর্ষণকাণ্ডের প্রতিবাদ

নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে মদ খাইয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। ধর্ষণের পরের দিন মৃত্যু হয় নাবালিকার। থানায় না জানাতে নাবালিকার পরিবারকে চাপ দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 

ঠিক কী হয়েছিল?

নদিয়ার হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে ধর্ষণ, পরে মৃত্যু। গুরুতর অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। নাবালিকার এই পরিণতি মানতে পারছে না হাঁসখালি। নির্যাতিতার পরিবারের দাবি, গত সোমবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের আমন্ত্রণে তাঁদের বাড়িতে যায় নাবালিকা। জন্মদিনের পার্টিতে ডেকে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, অপরিচিত মহিলাকে দিয়ে নাবালিকাকে বাড়ি পাঠায় অভিযুক্ত। 

অত্যাধিক রক্তপাতে পরের দিন ভোরে নাবালিকার মৃত্যু হয়। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলের আলাপ ছিল নাবালিকার। সেই সূত্রে শাসক নেতার ছেলের জন্মদিনের পার্টিতে যায় সে। শনিবার তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তাদের অভিযোগ, থানায় জানালে ফল ভাল হবে না বলে হুমকি দেয় তৃণমূল নেতার পরিবার। 

আরও পড়ুন: Nadia News : মর্মান্তিক, স্নানে নেমে ভাগীরথীতে তলিয়ে গেল দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

নির্যাতিতার বাবা বলেন, "সমর গয়ালির ছেলের জন্মদিনে আমার মেয়ে যায়। মেয়েকে নেশা করিয়ে ওই অবস্থায় বাড়িতে রেখে যায়। পরে জানতে পারি। ভোর চারটের দিকে মারা যায়। নেশা করিয়ে রেপ করেছে। দেহটা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিই। তখন ভয় দেখায়। ভয় দেখাচ্ছিল। যারা করেছে তারাই ভয় দেখায়, বলে যদি কিছু করে বাড়িঘর পুড়িয়ে দেব। চাইছি তার ফাঁসি হোক। তারা ধর্ষণ করে মেরেছে। নেশা করিয়েছে। জন্মদিনে ডেকে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়

ভিডিও

NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', হাইকোর্টে খারিজ কুণালের মামলা | Calcutta High Court | ABP Ananda
Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget