এক্সপ্লোর

Birbhum Weather Update: উত্তরবঙ্গে বিপর্যয়, কিন্তু সপ্তাহান্তেও গরমে হাঁসফাঁস বীরভূম!

Birbhum Weather Update Today: আজ, ১৪ জুন, শুক্রবার বীরভূমে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সারাদিন আকাশে হালকা মেঘ থাকলেও, বৃষ্টির সম্ভাবনা নেই

বীরভূম: একদিকে তাপমাত্রা বৃদ্ধি, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি.. সাঁড়াশি চাপে নাজেহাল দক্ষিণবঙ্গ। কবে আসবে বৃষ্টি, সেই অপেক্ষায় দিন গুনছে সবাই। অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা একেবারেই আলাদা। নদীবাঁধ ভেঙে বন্যা, প্রবল বৃষ্টিতে একেবারে নাজেহাল বাসিন্দারা। পশ্চিমবঙ্গের দুই দিকে কার্যত দুটি ছবি। দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বটে, তবে সেই তালিকাটা খুবই ছোট। এখনও গরম সহ্য করতে হবে কোন কোন জেলাকে? কেমন থাকবে, আজ শুক্রবার বীরভূমের আকাশ? একনজরে দেখে নেওয়া যাক আজকের বীরভূমের ওয়েদার আপডেট।

আজ, ১৪ জুন, শুক্রবার বীরভূমে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সারাদিন আকাশে হালকা মেঘ থাকলেও, বৃষ্টির সম্ভাবনা নেই। বরং মেঘ থাকার ফলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ ফের বৃদ্ধি পেয়ে বীরভূমের সর্বাধিক তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে খুব কড়া রোদ উঠবে না সারাদিন। সামান্য মেঘলা থাকবে আকাশ। বাতাসে সর্বাধিক আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location):  বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত।  বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।

আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু  তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার  ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।

বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : আজ, ১৪ জুন, শুক্রবার বীরভূমে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সারাদিন আকাশে হালকা মেঘ থাকলেও, বৃষ্টির সম্ভাবনা নেই। বরং মেঘ থাকার ফলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ ফের বৃদ্ধি পেয়ে বীরভূমের সর্বাধিক তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে খুব কড়া রোদ উঠবে না সারাদিন। সামান্য মেঘলা থাকবে আকাশ। বাতাসে সর্বাধিক আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

সূর্যোদয় (Sunrise) -  সকাল ০৪.৫২

সূর্যাস্ত (Sunset) -  বিকেল ০৬.২৬

বঙ্গের আজকের আবহাওয়া ( West Bengal Weather):  লাগাতার বৃষ্টি ও দুর্যোগে বিপর্যয়ের ভ্রুকুটি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে। গোটা দক্ষিণবঙ্গ তখন হাঁসফাঁস করছে প্যাচপ্যাচে গরমে। কলকাতা থেকে কাকদ্বীপ, ব্যারাকপুর থেকে বর্ধমান বৃষ্টির আশায় চেয়ে রয়েছে দক্ষিণবঙ্গ। তবে এখানে বর্ষা নিয়ে এখনই কোন আশার বাণী নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরের ইসলামপুর পর্যন্ত বর্ষা ঢুকে গেলেও, তা দক্ষিণবঙ্গে পৌঁছনোর অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এই পরিস্থিতিতে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। চূড়ান্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়ার দাপট চলবে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম,  মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলায়। বর্ষা আসার অনুকূল পরিস্থিতি এখনই নেই বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত।

আরও পড়ুন: Kiara Advani: চোখে জল, মুখে হাসি.. বলিউডে পা রাখার ১০ বছরের স্মৃতি ফিরে দেখে আবেগে ভাসলেন কিয়ারা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget