এক্সপ্লোর

Kiara Advani: চোখে জল, মুখে হাসি.. বলিউডে পা রাখার ১০ বছরের স্মৃতি ফিরে দেখে আবেগে ভাসলেন কিয়ারা

Kiara Advani completed 10 Years: ১০ বছর উদযাপনে কোথাও কোনও খামতি রাখেননি কিয়ারার বন্ধু, অনুরাগী ও সহকর্মীরা। আজ, কিয়ারার রুপোলি পর্দায় পা রাখার ১০ বছর পূর্তি। অভিনেত্রীর জন্য আনা হয়েছিল বেশ কয়েকটি কেক

কলকাতা: চোখের পলকে যেন কেটে গেল ১০টা বছর! এখনও ফিরে দেখলে কখনও হাসি পায়, বোকার মতো লাগে.. কখনও চোখে জল আসে। মনে হয়, এ যে কালকেরই কথা। ইতিমধ্যেই কেটে গেল এতগুলো বছর! নাহ্.. বলিউডে টিঁকে থাকা, নেহাৎ মুখের কথা নয়। তবে তাঁর কাহিনী কেবলই উত্তরণের। ১০টা বছর তাই সুখস্মৃতির। বলিউডে, কাজের দুনিয়ায়, রুপোলি পর্দায় ১০টা বছর পেরিয়ে এলেন বলিউডে গ্ল্যাম গার্ল কিয়ারা আডবাণী (Kiara Advani)। আর ফেলে আসা সফর ফিরে দেখতে গিয়ে, কখনও কিয়ারার মুখে হাসি তো কখনও চোখে জল। 

১০ বছর উদযাপনে কোথাও কোনও খামতি রাখেননি কিয়ারার বন্ধু, অনুরাগী ও সহকর্মীরা। আজ, কিয়ারার রুপোলি পর্দায় পা রাখার ১০ বছর পূর্তি। অভিনেত্রীর জন্য আনা হয়েছিল বেশ কয়েকটি কেক। কোনও কেকে লেখা শুভেচ্ছাবার্তা তো কোনও কেক তৈরি কিয়ারার অভিনীত বিভিন্ন ছবির পোস্টার দিয়ে। প্রত্যেকটি কেকই সমান আনন্দের সঙ্গে কাটেন কিয়ারা। চেখেও দেখেন। আনা হয়েছিল একটি বিশাল বড় ফুলের বোকেহ। সেখানে ঝুলছিল কিয়ারার বিভিন্ন ছবি। কিয়ারা দেখেন সবই, আবেগে ভাসেন।

সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিও শেয়ার করে নিয়েছেন কিয়ারা। তার প্রথমেই দেখা যাচ্ছে, ১০ বছর আগের একটি ভিডিও দেখছেন তিনি। চোখের পলকেই যেন পেরিয়ে গেল এতগুলো বছর। কিয়ারা দেখছেন আর অবাক হচ্ছেন। ১০ বছর আগে পরের নিজের মধ্যে যেন মিলই খুঁজে পাচ্ছেন না তিনি। নাকি পাচ্ছেন? বর্তমানের কিয়ারার আড়ালেই কি লুকিয়ে রয়েছে ১০ বছর আগের আলিয়া? অনেকেই জানেন না, কিয়ারার আসল নাম আলিয়া আডবাণী। কিয়ারা যখন ইন্ডাস্ট্রিতে আসেন, তখন পরিচিত হয়ে গিয়েছে আলিয়া। যাতে ২টো নাম এক না হয়ে যায়, সেই কারণেই নাম বদলে রাখা হয় কিয়ারা। 

সোশ্যাল মিডিয়ায় মিষ্টি এই ভিডিও শেয়ার করে কিয়ারা লিখেছেন, '১০ বছর যেন মনে হয়, এই গতকালের কথা। আমার মধ্যে এখনও সেই মেয়েটা বেঁচে রয়েছে, যে তার পরিবারের জন্য ভাল কাজ করে, উচ্ছ্বসিত হয়। পার্থক্য কেবল একটাই, এখন আমার পরিবারটা আরও বড় হয়েছে। সবার ভালবাসা, আশীর্বাদ, স্মৃতি, স্বপ্ন, হাসি, কান্না, শিক্ষা... সবকিছুর জন্য ধন্যবাদ। যে যে চরিত্রে আমি অভিনয় করেছি, তারা আমায় অনেক কিছু শিখিয়েছে। যে মানুষগুলো আমার স্বপ্ন সফল করার জন্য একটা পদক্ষেপও করেছেন, তাঁদের সবাইকে আমার ভালবাসা। এভাবেই ভালবাসুন। পাশে থাকুন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

আরও পড়ুন: Mimi Chakraborty: বাংলাদেশ থেকে ফেরার সময় বিপদের মুখে মিমি চক্রবর্তী? কী ঘটেছে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget