এক্সপ্লোর

Birbhum Weather Update: দোল শেষ হতেই বীরভূমে ফিরছে ঝকঝকে আকাশ, পাল্লা দিয়ে বাড়বে গরমও?

Birbhum Weather Update Today: দিন শুরুর করার আগেই দেখে নিন আজ কেমন থাকবে বীরভূম ও তার আশেপাশের অঞ্চলের আবহাওয়া?

বীরভূম: সদ্য বসন্ত উৎসবের আমেজ কাটিয়ে উঠেছে শান্তিনিকেতন সহ গোটা বীরভূমই। এখনও রাস্তায় রাস্তায় পড়ে আবিরের রং। তবে দোল চলে যেতে না যেতেই, গরমের আমেজ ফিরছে বীরভূমে। মঙ্গলবার, হোলির ছুটি থাকলেও কাজে ফিরবেন অনেকেই। বিশেষ করে বীরভূমে বসন্ত উৎসব শেষে মঙ্গলবারকে কাজের দিনই বলা যেতে পারে। সুতরাং, দিন শুরুর করার আগেই দেখে নিন আজ কেমন থাকবে বীরভূম ও তার আশেপাশের অঞ্চলের আবহাওয়া?

সোমবার পর্যন্ত বীরভূমের আকাশে হালকা মেঘের দেখা ছিল। তবে সেই মেঘ কেটে গিয়ে মঙ্গলবার থেকে বীরভূম দেখতে পাবে রোদ ঝলমলে আকাশ বাড়বে তাপমাত্রাও। আজ, মঙ্গলবার বীরভূমের সর্বাধিক তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। রাত ও ভোরের দিকে কিছুটা কমবে তাপমাত্রা। আজ বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। সারাদিনই রোদ থাকবে বীরভূমের আকাশে। দুপুরের দিকে সামান্য মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৮৪ শতাংশ।

বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location):  বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত।  বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।

আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু  তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার  ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।

বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : সোমবার পর্যন্ত বীরভূমের আকাশে হালকা মেঘের দেখা ছিল। তবে সেই মেঘ কেটে গিয়ে মঙ্গলবার থেকে বীরভূম দেখতে পাবে রোদ ঝলমলে আকাশ বাড়বে তাপমাত্রাও। আজ, মঙ্গলবার বীরভূমের সর্বাধিক তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। রাত ও ভোরের দিকে কিছুটা কমবে তাপমাত্রা। আজ বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। সারাদিনই রোদ থাকবে বীরভূমের আকাশে। দুপুরের দিকে সামান্য মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৮৪ শতাংশ।

সূর্যোদয় (Sunrise) -  সকাল ০৫.৩৭

সূর্যাস্ত (Sunset) -  বিকেল ০৫.৫৩

আরও পড়ুন: Tollywood Holi Celebration: কারও বাড়িতে পার্টি, কোথাও নাচ-গান.. রঙে রঙে টলিউড মাতল বসন্ত উদযাপনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget