এক্সপ্লোর

Birbhum News:ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ, বাগুইআটি-কাণ্ডের ছায়া?

Body Of Missing Engineering Student Found: ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ক্ষতবিক্ষত মৃতদেহ।পরিবারের অভিযোগ, গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন বছর উনিশের সৈয়দ সালাউদ্দিন ওরফে জয়।

মনোজ বন্দোপাধ্যায়, বীরভূম: বাগুইআটি-কাণ্ডের ছায়া এবার বীরভূমে (birbhum)। ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ (missing) ইঞ্জিনিয়ারিং (engineering) পড়ুয়ার (student) ক্ষতবিক্ষত মৃতদেহ (body) । ঘটনায় আটক পড়ুয়ার বন্ধু শেখ সলমন। 

কী হয়েছিল?
পরিবারের অভিযোগ, গত কাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন আসানসোলের পলিটেকনিক কলেজের চূড়ান্ত বর্ষের পড়ুয়া সৈয়দ সালাউদ্দিন ওরফে জয়। রাত ১২টা নাগাদ ছাত্রের মোবাইল ফোন থেকেই বাবাকে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে প্রথম ফোন আসে। মুক্তিপণের অঙ্ক নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় আসার কথা বলা হয়েছিল জয়ের বাবাকে, অভিযোগ এমনই। পুলিশকে জানালে ছেলেকে ফিরে পাওয়া যাবে না বলে হুমকিও দেওয়া হয়। মিনিট দশেকের ব্যবধানে দ্বিতীয়বার ফোনে হুমকি দেয় অপহরণকারীরা। এরপরই তদন্তে নামে মল্লারপুর থানার পুলিশ। টাওয়ার লোকেশন ট্র্যাক করে ইলামবাজার থেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বন্ধু শেখ সলমনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে রাত সাড়ে ৩টে নাগাদ ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার হয় ছাত্রের মৃতদেহ। গলা কাটা অবস্থায় উনিশ বছরের তরুণের দেহ মিলেছে বলে খবর। যেখানে দেহ মিলেছে তার থেকে ১০০ মিটার দূরে জঙ্গলের ভিতর থেকে নিহতের মোটরবাইক উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের বোতল, বিরিয়ানির প্যাকেট, চিপসের প্যাকেট। প্রসঙ্গত, কার্যত এক রকম নৃশংসতায় হালেই বাগুইআটির দুই পড়ুয়াকেও খুন করার অভিযোগ ওঠে।

বাগুইআটি-তে জোড়া খুন...
অতনু দে ও অভিষেক নস্কর। বাগুইআটির বাসিন্দা দুই কিশোর পড়ুয়ার নির্মম পরিণতি হালেই তোলপাড় ফেলেছে গোটা রাজ্যে। দুজনের পরিবারেরই অভিযোগ, খুন করা হয়েছে তাদের। তবে তার আগে অপহরণ করা হয়েছিল অতনু ও অভিষেককে। মুক্তিপণ চেয়ে হুমকিও দেওয়া হত দুজনের অভিভাবকদের। বিষয়টি পুলিশে জানালেও সময় থাকতে তাতে বিশেষ আমল দেওয়া হয়নি, এমনও শোনা গিয়েছে। শেষে যখন পুলিশ তৎপর হল, তত ক্ষণে সব শেষ। খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সত্যেন্দ্র চৌধুরীকে  হাওড়া স্টেশন চত্বর থেকে কয়েক দিন আগেই গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, জেরার সে জানিয়েছে, অতনুর থেকে নেওয়া বাইক কেনার ৫০ হাজার টাকা ফেরত চাওয়াতেই খুনের ছক কষেছিল সত্যেন্দ্র। অভিষেক সঙ্গে থাকায় তাকেও খুন করা হয়। যদিও এই মোটিভ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তদন্তকারীদের।

আরও পড়ুন:অতীতেও হামলা ছাত্রনেতা আনিস খানের ভাইয়ের উপর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget