এক্সপ্লোর

CBI: ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতের পর এবার লাভপুরের তৃণমূল বিধায়ককে তলব করল সিবিআই

CBI Summoned: সিবিআই সূত্রে খবর, গতকালই বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের মামলায় বাজিরা দিতে বলে তৃণমূল বিধায়ককে নোটিস পাঠানো হয়েছে।

প্রকাশ সিন্হা, কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পর এবার লাভপুরের তৃণমূল (TMC) বিধায়ক অভিজিত্‍ সিংহকে (Abhijit Singh) তলব করল সিবিআই (CBI)। এই মামলাতেই অনুব্রত মণ্ডলকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গতকাল জিজ্ঞাসাবাদ করেছে।   

সিবিআই সূত্রে খবর, গতকালই বিজেপি (BJP) কর্মী গৌরব সরকারের খুনের মামলায় বাজিরা দিতে বলে তৃণমূল বিধায়ককে নোটিস পাঠানো হয়েছে। জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিজিত্‍ সিংহ জানিয়েছেন, তিনি নোটিস পেয়েছেন। তদন্তে সবরকম সহযোগিতা করবেন। 

সূত্রের খবর, লাভপুরের তৃণমূল বিধায়ককে আগামীকাল দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে তলব করা হয়েছে।    

আরও পড়ুন, চিকিৎসার জন্য এসএসকেএমে অনুব্রত মণ্ডল

ভোট পরবর্তী হিংসা মামলায় CBI দফতরে অনুব্রত মণ্ডলের হাজিরা। ৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ঘটনার দিন কোথায় ছিলেন? কীভাবে জানতে পারলেন? অনুব্রতকে প্রশ্ন CBI’এর। ভোট পরবর্তী  হিংসার মামলায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ। এর আগে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন বীরভূমের তৃণমূল সভাপতি। গত বছরের ২ মে, ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। সেই মামলাতেই তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। এর আগে চারবার সিবিআই হাজিরা এড়ান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। পঞ্চমবারের তলবে  সিবিআই দফতরে হাজির হন অনুব্রত।                    

এদিকে, কলকাতায় ফের এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) বীরভূমের (Birbhum) তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছন তিনি। বৃহস্পতিবারই ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই-এর মুখোমুখি হন তিনি। টানা পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার পর শুক্রবার সকালে এসএসকেএম-এ হাজির হন অনুব্রত।                                                                

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget