এক্সপ্লোর

Rampurhat: পুড়িয়ে গণহত্যা, রাজনৈতিক উত্তাপ! রামপুরহাটকাণ্ড ফেরাল একুশ বছর আগের স্মৃতি

মঙ্গলবার রামপুরহাটের পোড়া বাড়ি থেকে যখন একটার পর একটা দগ্ধ মৃতদেহ বার করা হচ্ছে। তখন সেই ছবি দেখে অনেকেরই মনে পড়ে গেছে ছোট আঙারিয়ার কথা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, সঞ্চয়ন মিত্র ও রুমা পাল: রামপুরহাটের গণহত্যা মনে করিয়ে দিয়েছে, সুচপুর এবং ছোট আঙারিয়ার ঘটনা। দু’দশক আগে সেই সব ঘটনা ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। এখন রামপুরহাটের ঘটনা ঘিরেও তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। 

বাড়িতে আগুন। পুড়িয়ে গণহত্যার অভিযোগ। রাজনৈতিক উত্তাপ। রামপুরহাটকাণ্ড ফিরিয়ে আনল একুশ বছর আগের স্মৃতি। মঙ্গলবার রামপুরহাটের পোড়া বাড়ি থেকে যখন একটার পর একটা দগ্ধ মৃতদেহ বার করা হচ্ছে। তখন সেই ছবি দেখে অনেকেরই মনে পড়ে গেছে ছোট আঙারিয়ার কথা।

সেটা ছিল ২০০১ সালের ৪ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের ছোট আঙারিয়া গ্রামে তৃণমূলকর্মী বক্তার মণ্ডলের বাড়িতে আগুন লাগিয়ে, গুলি করে, পাঁচ তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে। রাজ্যে তখন ক্ষমতায় সিপিএম সরকার। ছোট আঙারিয়ার ঘটনায় তারা সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল। 

কিন্তু, বিরোধী দল তৃণমূল দাবি জানায়, তদন্ত করাতে হবে সিবিআই-কে দিয়ে। পরে হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে, সিবিআই তদন্তে সিলমোহর দেয় রাজ্য সরকার। ২০০৯ সালে মেদিনীপুরের আদালত তপন ঘোষ, সুকুর আলি-সহ ৮ CPM নেতাকে বেকসুর খালাস করে। বিচারক জানান, ধৃতদের বিরুদ্ধে সিবিআই উপযুক্ত প্রমাণ জোগাড় করতে পারেনি। সেই দীর্ঘ মামলার মূল সাক্ষী বক্তার মণ্ডল গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

কিন্তু, গণহত্যা মামলার বিচার আজও চলছে। রামপুরহাটকাণ্ডের পর বিরোধীদের মুখেও উঠে এসেছে ছোট আঙারিয়ার প্রসঙ্গ। 

ছোট আঙারিয়ার আগে এই বীরভূমেই ঘটে গেছিল ভয়াবহ আরেক গণহত্যার ঘটনা। ২০০০ সালের ২৭ জুলাই নানুরের সুচপুরে ১১ জন তৃণমূল সমর্থক খেতমজুরকে খুনের অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। ৮১ জন সিপিএম নেতা-কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। 

২০১০ সালের নভেম্বরে নানুর জোনাল কমিটির সদস্য নিত্যনারায়ণ চট্টোপাধ্যায়-সহ ৪৪ জনকে দোষী সাব্যস্ত করে সিউড়ি জেলা আদালত। তাদের যাবজ্জীবন সাজা দেওয়া হয়। ২০১৪ সালের ১৬ মে তাঁদের মধ্যে ১৯ জনকে বেকসুর খালাস করে কলকাতা হাইকোর্ট। দু’দশক পর সেই বীরভূমেই আবার উঠল গণহত্যার অভিযোগ। আবারও উত্তাল হল রাজ্য রাজনীতি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget