এক্সপ্লোর

Birbhum News:কেষ্টহীন বীরভূমে তৃণমূলের পার্টি অফিস দখল কংগ্রেসের

Congress Acquires Party Office:কেষ্টহীন বীরভূমে তৃণমূলের পার্টি অফিস দখল করল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগে দখল তৃণমূলের পার্টি অফিস।

বীরভূম: কেষ্টহীন বীরভূমে (Birbhum TMC Party Office) তৃণমূলের পার্টি অফিস দখল করল কংগ্রেস (Congress)। পঞ্চায়েত ভোটের আগে দখল তৃণমূলের পার্টি অফিস। ময়ূরেশ্বরের ঝিকোড্ডা পঞ্চায়েতে শাসক দলের পার্টি অফিস দখল কংগ্রেসের তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ৬০০ কর্মী-সমর্থক। এর আগে তৃণমূলের বিরুদ্ধে অন্য দলের পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছিল। গত এপ্রিলেই কোচবিহারের (Coochbehar) শীতলকুচির গোঁসাইয়ের হাট বাজারে বিজেপি পার্টি অফিসে তালা মেরে, পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে ঘাসফুলের বিরুদ্ধে। 

কী ঘটেছিল কোচবিহারে?
সে বার তৃণমূলের মিছিল থেকে আওয়াজ ওঠে ধোলাই হবে, পিটাই হবে। গেরুয়া শিবিরের অভিযোগ, শীতলকুচির গোঁসাইয়ের হাট বাজারে তৃণমূল কর্মীরা মিছিল করে এসে, পুলিশের সামনেই বিজেপির পার্টি অফিসে তালা লাগিয়ে দেয়। ছেঁড়া হয় পতাকাও। তৃণমূলের পাল্টা দাবি, এক ব্যক্তির জমি দখল করে বিজেপি পার্টি অফিস তৈরি করা হয়েছিল। জমির মালিকই তালা ঝুলিয়ে দেন। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এই ঘটনার আগে থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার। দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দোষীদের গ্রেফতারির দাবিতে দিনহাটায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। দিনহাটা থানার সামনেও চলে বিক্ষোভ। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি। তাঁদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা।  তৃণমূলের দাবি, ঘটনার দিন সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন ভেটাগুড়িরই বাসিন্দা দুই তৃণমূল কর্মী অজিত বর্মন ও বিশ্বজিৎ বর্মন। অভিযোগ, তখনই নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে কয়েকজন বিজেপি কর্মী বেরিয়ে এসে দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে। দু'জনেরই মাথা ফেটে যায়। প্রথমে তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তৃণমূল কর্মী বিশ্বজিৎ বর্মনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় কোচবিহারের MJN হাসপাতালে। দলের কর্মীদের ওপর হামলার ঘটনায় দিনহাটা থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল। সেই ঘটনার রেশ কাটার আগহেই ফের তপ্ত হয়ে উঠল কোচবিহার। শুধু এটিই নয়। হালে সরকারি জমিতে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এটি সল্টলেকের এ-ই ব্লকের ঘটনা। পুর ও নগরোন্নয়ন দফতরের জমিতে তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস তৈরির অভিযোগ ঘিরে হইচই শুরু হয়। ‘প্রশাসনের সাহায্য়ে জমি দখল করে পার্টি অফিস, এ রাজ্যে এটাই স্বাভাবিক’, কটাক্ষ করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। 'জমি দখল করে অফিস তৈরি, দল সমর্থন করে না', মন্তব্য পুর ও নগরোন্নয়নমন্ত্রীর। 

আরও পড়ুন:শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম

 

 

সেরা শিরোনাম

TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget